admin
প্রকাশিত: 3:56 PM, December 28, 2025
বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ(বাহোপ) এর সাবেক সভাপতি ও প্রধান উপদেষ্টা ডা. আব্দুল করিম, সাবেক সভাপতি ও প্রধান পৃষ্ঠপোষক ডা. সাওকাত আলী ভূঁইয়া এবং সিলেটের ক্লাসিক্যাল হোমিওপ্যাথ ডা. সারওয়ার আহমদ স্মরণে এক শোক সভা সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে আজ ২৬ শে ডিসেম্বর বিকাল ৩ টায় অনুষ্ঠিত হয়। বাহোপ সিলেটের ভারপ্রাপ্ত সভাপতি ডা.এ.এ.এম শিহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. আবুল হাসান চৌধুরীর সঞ্চাচলনায় বক্তব্য রাখেন সম্মানিত অতিথি ডা. দিলীপ কুমার সাহা, যুগ্ম সাধারন সম্পাদক (সার্বিক)ডা. আবদুল মালেক, যুগ্ম সাধারন সম্পাদক ডা. দিলীপ কুমার দাস, সাংগঠনিক সম্পাদক ডা.এম কে খান, কোষাধ্যক্ষ ডা. গোপিকা রঞ্জন চক্রবর্তী, ডা.বিপ্লব দেব, আবুল হোসেন ডা. জলী রাণী চৌধুরী, ডা. , ডা.পলি রাণী মজুমদার, ডা. প্রকৃতি রাণী দেব প্রমূখ। শোক সভা ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন ডা. আবদুল কাইয়ুম হামিদী,ডা. এম. ই. হক খালেদ, ডা. আবদুল হাফিজ, ডা. আশীস কুৃমার চন্দ, ডা. নন্দন কান্তি দাশ,ডা. মোস্তফা কামাল তালুকদার, ডা. সৈয়দ মুস্তাকিম আলী , ডা. রোকশানা বেগম,ডা. শিপলু শর্মা, তূর্য কিশোর দেব, রিপন খান, আবুল ফায়েজ মোঃ নাবিল, মুস্তাক আহমদ প্রমূখ।
বক্তারা বলেন, অধ্যক্ষ আবদুল করিম ছিলেন মাসিক স্বাস্থ্য বিষয়ক পত্রিকা হোমিও চেতনার প্রধান সম্পাদক ও প্রকাশক যা বিগত চব্বিশ বছর যাবৎ বাহোপের মুখপাত্র হিসেবে কাজ করে যাচ্ছে। তিনি ছিলেন বানিজ্যিক রাজধানী চট্টগ্রামের কৃতি সন্তান। তিনি একাধারে ব্যবসায়ী, শিল্পপতি ও মানবিক ব্যক্তিত্ব সম্পন্ন চিকিৎসক ছিলেন। ডা. সাওকাত আলী ভূঁইয়া ছিলেন বাহোপের ঠিকানা যা ঢাকার ৭৮ দয়াগন্জ বাজারে অবস্থিত। তিনি আজীবন বাহোপের ও হোমিওপ্যাথির পৃষ্ঠপোষকতা দিয়েছেন। ডা. সারওয়ার আহমদ ছিলেন বাহোপ সিলেটের হ্যানিমেনীয় পদক প্রাপ্ত ক্লাসিক্যাল হোমিওপ্যাথ ও মানবিক গুণসম্পন্ন চিকিৎসক। মরহুম এই গুণী চিকিৎসকদের ইন্তেকালে বাহোপ হারালো যোগ্য নেতৃত্ব ও দেশ হারালো গুণী হোমিও চিকিৎসকদের। বক্তারা মরহুমের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান। অনুষ্ঠান শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ডা. কাজী মো: রিয়াজ উদ্দিন।
1 বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি
4 আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন।
4 সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত
1 স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক
4 মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
6 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়
8 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন
6 স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’