admin

প্রকাশিত: 11:22 AM, April 23, 2026

ছাত্রদলের নতুন কমিটিকে ঘিরে সরগরম সিলেটে :আলোচনায় ‘রাজপথের যোদ্ধা’ জাবেদুর রহমান

ছাত্রদলের নতুন কমিটিকে ঘিরে সরগরম সিলেটে :আলোচনায় ‘রাজপথের যোদ্ধা’ জাবেদুর রহমান

স্টাফ রিপোর্টার:
দীর্ঘদিন পর সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। আগামী কয়েক দিনের মধ্যেই কাঙ্খিত এই কমিটি ঘোষণা হতে পাওে এমন গুঞ্জনে সরগরম সিলেটের রাজপথ ও রাজনৈতিক আড্ডা। এবারের কমিটিতে কারা নেতৃত্বে আসছেন, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিশেষ করে বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা জীবনের ঝুঁকি নিয়ে মাঠে ছিলেন, তাদের মূল্যায়ন করার দাবি উঠেছে তৃণমূল থেকে। এই আলোচনায় বর্তমানে অন্যতম নাম হিসেবে উঠে এসেছে সিলেট জেলা ছাত্রদলের বর্তমান যুগ্ম সম্পাদক ও রাজপথের লড়াকু সৈনিক জাবেদুর রহমানের নাম।
জাবেদুর রহমান ২০০৬ সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। ওয়ান-ইলেভেন পরবর্তী প্রতিকূল সময় থেকে শুরু করে বিগত দেড় দশকের আন্দোলনে তিনি ছিলেন অগ্রভাগে। সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য (সাঈদ-মুন্না কমিটি) হিসেবে দায়িত্ব পালন করা এই ছাত্রনেতা প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে সাহসিকতার পরিচয় দিয়েছেন।
আন্দোলনের স্মৃতিচারণ করতে গিয়ে সংশ্লিষ্টরা জানান, ২০১৩ ও ২০১৪ সালের দেশব্যাপী টানা হরতাল-অবরোধ সফল করতে জাবেদুর রহমান নিজের জীবন বাজি রেখে সিলেটের রাজপথে সক্রিয় ছিলেন। ২০২৩ সালে ‘ডামি নির্বাচন’ বর্জনের দাবিতে যখন ৬০ দিনের টানা কর্মসূচি ঘোষণা করা হয়, তখন এই ছাত্রনেতা ফেরারি জীবন যাপন করেন। আন্দোলনে সক্রিয় থাকতে গিয়ে তিনি দীর্ঘদিন তার অসুস্থ বাবার সেবা করার সুযোগ পাননি, এমনকি বাড়িতেও ফিরতে পারেননি।
২০২৪ সালের ৭ জানুয়ারি ডামি নির্বাচনের দিনেও তার ভূমিকা ছিল অনবদ্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের সমন্বয়ে শাহী ঈদগাহ এলাকা থেকে বিশাল মিছিল বের করার পেছনে জাবেদুর রহমানের সাহসী নেতৃত্ব ছিল। এর আগে ৫ জানুয়ারি সাপ্লাই থেকে আম্বরখানা অভিমুখে মিছিল বের করলে পুলিশের গুলিতে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায় এবং পুলিশের ধাওয়ায় জাবেদুরের পায়ের লিগামেন্ট ছিঁড়ে গুরুতর আহত হন। তবে শারীরিক অসুস্থতা তাকে দমাতে পারেনি।
সর্বশেষ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানেও তিনি ছিলেন সম্মুখসারির যোদ্ধা। গত ১৭ জুলাই, ১৯ জুলাই এবং ৩ আগস্ট চৌহাট্টা পয়েন্টে ছাত্র-জনতাকে সাথে নিয়ে বিকাল ৫টা পর্যন্ত রাজপথ দখলে রাখার ক্ষেত্রে তার সক্রিয় ভূমিকা ছিল। গত ৪ আগস্ট আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে তিনি গুলিবিদ্ধ হন।
তৃণমূলের ছাত্রদল নেতাকর্মীদের মতে, জাবেদুর রহমানের মতো ত্যাগী ও পরীক্ষিত নেতারা আগামী কমিটিতে যথাযথ মূল্যায়ন পেলে সিলেটের ছাত্র রাজনীতি আরও সুসংগঠিত হবে। নতুন কমিটি গঠনের এই মাহেন্দ্রক্ষণে রাজপথের এই ‘যোদ্ধাকে’ নিয়ে সাধারণ কর্মীদের প্রত্যাশা এখন তুঙ্গে।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন

প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮

ছোটমণি নিবাসে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষা সামগ্রী বিতরণ

ছোটমণি নিবাসে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষা সামগ্রী বিতরণ

অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সিলেটে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাব প্রাঙ্গণে

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের