editor
প্রকাশিত: 2:54 PM, January 9, 2021
করোনাভাইরাসের ভ্যাকসিন পেতে অনলাইনে তালিকা চূড়ান্ত পর্যায়ে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।শনিবার (০৯ জানুয়ারি) বিএমএ ভবনে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম আয়োজিত ‘কভিড-১৯ টিকা ব্যবস্থাপনা ক্লোন প্রেক্ষাপট বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মীরজাদী অনলাইনের মাধ্যমে এ সভায় যুক্ত ছিলেন।সেব্রিনা ফ্লোরা বলেছেন, অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করে প্রত্যেককে ভ্যাকসিন নিতে হবে। এ অ্যাপস তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। অ্যাপসটির মাধ্যমে ভ্যাকসিন গ্রহণের সময় জানিয়ে দেয়া হবে।তিনি আরো বলেন, ভ্যাকসিন কীভাবে দেয়া হবে এবং কারা পাবেন সে বিষয় নিয়ে কাজ চলছে। ভ্যাকসিন দেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়া হলে কীভাবে ম্যানেজ করা হবে তা নিয়েও কাজ করা হচ্ছে।উল্লেখ্য, ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে করোনা ভ্যাকসিন পেতে ত্রিপক্ষীয় চুক্তি করেছে বাংলাদেশ। প্রথম ধাপে ফেব্রুয়ারিতে ভ্যাকসিন পাওয়ার আশা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরইমধ্যে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।
{DIPU}
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন