editor

প্রকাশিত: 2:02 PM, May 8, 2021

চীনা রকেটের ধ্বংসাবশেষ আছড়ে পড়তে পারে ইতালিতে, ৯ অঞ্চলে জরুরি বার্তা

চীনা রকেটের ধ্বংসাবশেষ আছড়ে পড়তে পারে ইতালিতে, ৯ অঞ্চলে জরুরি বার্তা

অনলাইন ডেস্ক
চীনা মহাকাশ রকেটের ‘লং মার্চ ফাইভ বি’-এর পতনশীল টুকরো ইতালিতে আছড়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে জরুরি বৈঠকে বসেছে ইতালি প্রশাসন।
দেশটির গণমাধ্যম tgcom24-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৯ই মে স্থানীয় সময় রাত ২টা ২৪ মিনিট থেকে পরবর্তী ৬ ঘণ্টার ব্যবধানে এটি আছড়ে পড়তে পারে। এসময়ে সকলকে ঘরের ভেতর নিরাপদে থাকার অনুরোধ জানিয়েছে ইতালি প্রশাসন।
ধারণা করা হচ্ছে, চীনা রকেটের ধ্বংসাবশেষটি ইতালিতে আছড়ে পড়লে এতে ইতালির ৯ অঞ্চল ক্ষতিগ্রস্ত হতে পারে। এগুলো হলো- আম্বরিয়া, লাজিও, আব্রুজ্জো, মোলিস, ক্যাম্পানিয়া, বেসিলিকাটা, পুগলিয়া, ক্যালাব্রিয়া, সিসিলি এবং সার্ডিনিয়া। এসব এলাকায় নাগরিক সুরক্ষায় জরুরি বার্তা দেয়া হয়েছে। এসব এলাকার লোকজনকে ঘরের ভেতর থাকার নির্দেশনা দিয়েছেন বিশেষজ্ঞরা।

জানা গেছে, দেশটির প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টার কার্যালয়ের সদস্য, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিনিধি, দমকল বিভাগ, প্রতিরক্ষা বিভাগ, বিমানবাহিনী, আইসোক এবং বিদেশ বিষয়ক, এনাক, ইএনএভি, অঞ্চলগুলির সম্মেলনের ইস্পরা ও বিশেষ নাগরিক সুরক্ষা কমিশন- সম্ভাব্য জড়িত অঞ্চলের প্রতিনিধিরা সঙ্গে একত্রিত হবে।

ইতালির সিভিল প্রটেকশন নাগরিক সুরক্ষা নির্দেশে বলেছেন, রকেটের বাইরের অংশের পাতলা অ্যালুমিনিয়ামের মিশ্রণ সহজেই বায়ুমণ্ডলে পুড়ে যেতে পারে। যা মানুষের জন্য খুব একটা ঝুঁকির কারণে হবে না।
এসময় ঘরে বসে থাকা এবং দরজা ও জানালা থেকে দূরে থাকার পরামর্শ দেয়া হয়েছে। জনবহুল এলাকায়ও যেতে নিষেধ করা হয়েছে।
উল্লেখ্য, চীনা মহাকাশ স্টেশনে স্থাপনের জন্য ‘লং মার্চ ৫বি রকেট’টি গত ২৯শে এপ্রিল উৎক্ষেপণ করা হয়। রকেটটিকে সফলভাবে তিয়ানহে স্পেস স্টেশনের মডিউলকে কক্ষপথে স্থাপন করা গেলেও পরে সেটির ওপর থেকে নিয়ন্ত্রণ হারায় গ্রাউন্ড স্টেশন। এরপর থেকেই পৃথিবীর কক্ষপথে ঘুরে চলেছে চীনা রকেটটি। তবে, এর ভিতরের ১০০ ফুট লম্বা (৩০ মিটার) একটি অংশ রকেট থেকে আলাদা হয়ে ক্রমশ পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে পড়ছে। যা যেকোন সময় আছড়ে পড়তে পারে পৃথিবীতে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে