editor
প্রকাশিত: 8:45 PM, May 12, 2021
ঈদ আনন্দকে বাহিনীর তৃণমূল পর্যায়ের সদস্যদের সাথে ভাগাভাগি করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম এর পক্ষ হতে সারাদেশের ন্যায় সিলেট জেলার ১৩টি উপজেলার তালিকাভুক্ত মোট ৬৫০টি দুঃস্থ অসচ্ছল আনসার ভিডিপি পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ সম্পন্ন হয়েছে।
সিলেটের রেঞ্জ কমান্ডার মোঃ রফিকুল ইসলামের দিক নির্দেশনায় ও জেলা কমান্ড্যান্ট এনামুল খাঁন এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে গত ৯ মে রোববার হতে শুরু হয়ে ১১ মে মঙ্গলবার জেলার কোম্পানিগঞ্জ, কানাইঘাট, গোয়াইনঘাট, জৈন্তাপুর উপজেলায় বিতরণের মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটে।
ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, সেমাই ইত্যাদি।
ঈদ উপহার সামগ্রী বিতরণের সময় বাহিনীর কর্মকর্তা কর্মচারীদের বাইরেও উপজেলা প্রশাসন, স্থানীয় পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
করোনা মহামারির এই দুর্যোগকালীন সময়ে এইরূপ উপহার পেয়ে সদস্যগণ খুবই আনন্দিত। তারা মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করেন এবং এই পরিস্থিতি থাকে পরিত্রাণ পেতে দোয়া কামনা করেন। বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন