editor
প্রকাশিত: 3:09 PM, May 19, 2021
ডেস্ক রিপোর্ট
সুনামগঞ্জের দিরাই উপজেলায় শাহমুল্লক (৪০) হত্যা মামলার প্রধান আসামি ফিরোজ আলীসহ এজাহারনামীয় আরও ১০ আসামি আত্মসমর্পণ করেছে।
বুধবার বেলা ১১টার দিকে আসামিরা থানায় এসে হাজির হন। এর পর দিরাই থানা পুলিশ তাদের সুনামগঞ্জ আদালতে পাঠায়।
এর আগে মঙ্গলবার ৩২ আসামি থানায় এসে হাজির হলে তাদের আদালতে পাঠায় পুলিশ।
জানা গেছে, দিরাই থানা পুলিশের তৎপরতায় পুলিশের আহ্বানে সাড়া দিয়ে ও তাদের ওপর আস্থা রেখেই আসামিরা থানায় এসে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন।
অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) আবু সুফিয়ান জানান, ঘটনার পর থেকেই আসামিদের গ্রেফতারে তৎপর ছিল পুলিশ। শাহমুল্লক হত্যা মামলার এজাহারনামীয় আসামিরা নিজে থেকে থানায় এসে হাজির হলে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে পাঠানো হয়েছে।
মামলার তদন্ত প্রায় শেষের দিকে, পুলিশি তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে শিগগিরই চার্জশিট দেওয়া হবে।
উল্লেখ্য, গত ১৩ মার্চ খাস জায়গা দখল নিয়ে প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলেই মারা যান নুরনগর গ্রামের আবদুস সালামের ছেলে শাহমুল্লক।
ঘটনার পর ১৬ মার্চ শামসুল ইসলাম বাদী হয়ে ফিরোজ আলীকে প্রধান আসামি করে ৬৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা করে।
দিরাই থানার ওসি আজিজুর রহমান জানান, এ ঘটনায় পুলিশ সাতজনকে গ্রেফতার করে এবং এ পর্যন্ত ৪২ আসামি আত্মসমর্পণ করেছে। গ্রেফতার আসামিদের মধ্যে চারজন জামিনে এবং তিনজন জেলহাজতে রয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে