editor

প্রকাশিত: 5:16 PM, May 20, 2021

রপ্তানি বৃদ্ধিতে পণ্যের হালাল সার্টিফিকেশন কার্যক্রম গ্রহণ করেছে বিএসটিআই

রপ্তানি বৃদ্ধিতে পণ্যের হালাল সার্টিফিকেশন কার্যক্রম গ্রহণ করেছে বিএসটিআই

অনলাইন ডেস্ক
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, রপ্তানি বৃদ্ধির লক্ষে বিএসটিআই’র মাধ্যমে পণ্যের হালাল সার্টিফিকেশন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে বিএসটিআই’র সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ল্যাবের আধুনিকায়ন ও মাঠ পর্যায়ে বিএসটিআই’র কার্যক্রম সম্প্রসারণসহ উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, করোনা মহামারি ক্ষতি কাটিয়ে অর্থনৈতিক উন্নয়নের ধারা বেগবান করতে পরিবেশবান্ধব ও গুণগত মানসম্পন্ন শিল্পায়ন জরুরি। জাতীয় মান প্রণয়নকারী প্রতিষ্ঠান হিসেবে এই গুরু দায়িত্ব বিএসটিআই-এর ওপর বর্তায়। সকল ক্ষেত্রে সঠিক ওজন ও পরিমাপক যন্ত্রের পরিমাপে সঠিকতা নিশ্চিত করতে বিএসটিআই’র কার্যক্রম জোরদার করতে হবে।

বৃহস্পতিবার বাংলাদেশ স্ট্যান্ডাডার্স অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আয়োজিত বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন উপলক্ষে “শিল্পোন্নয়নে বঙ্গবন্ধুর ভাবনা: পণ্য ও স্বাস্থ্য সেবায় পরিমাপের গুরুত্ব” শীর্ষক ভার্চ্যুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি এবং শিল্প সচিব জাকিয়া সুলতানা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএসটিআই’র মহাপরিচালক ড. মো. নজরুল আনোয়ার এবং ধন্যবাদ জ্ঞাপন করেন মেট্রোলজির পরিচালক প্রকৌশলী শামীমা আরা বেগম।

শিল্পমন্ত্রী আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৃণমূল পর্যায়ে শিল্পায়নের ধারা অব্যাহত রেখে টেকসই ও সুষম অর্থনৈতিক উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিতে চেয়েছিলেন।
তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে আজ শিল্পায়নসহ সকল ক্ষেত্রে অপ্রতিরোধ্য গতিতে উন্নয়ন সাধিত হচ্ছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রেখে ২০৪১ সাল নাগাদ উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ বর্তমান সরকারের রাজনৈতিক অঙ্গীকার। এ অঙ্গীকার পূরণে সরকার জনগণের জীবন-মান উন্নয়নে ব্যাপক পরিকল্পনা বাস্তবায়ন করছে।

শিল্প প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানের সঙ্গে সঙ্গতি রেখে পণ্য ও সেবার মান উন্নয়নের মাধ্যমে দেশের শিল্প উন্নয়নের ধারা অব্যাহত রেখে এগিয়ে যেতে হবে। তিনি শিল্প পণ্য উৎপাদনসহ ক্রয় বিক্রেয়ের সকল ক্ষেত্রে সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করাতে ভোক্তা, শিল্প উদ্যোক্তা, ব্যবসায়ী এবং বিএসটিআই এর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা ও দূরদর্শী নেতৃত্বে জিডিপিতে শিল্পখাতের প্রবৃদ্ধির হার দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশ আজ শিল্পায়ন ও কর্মসংস্থানের মাধ্যমে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজ এগিয়ে যাচ্ছে।

শিল্পসচিব বলেন, স্বাস্থ্য-চিকিৎসায় ব্যবহৃত ওজন ও পরিমাপে পরীক্ষণ যন্ত্রসমূহের সঠিকতা নির্ণয়েও বিএসটিআই গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। স্বাস্থ্য পরীক্ষায় ব্যবহৃত যন্ত্রাংশের কোন ত্রুটি থাকলে উহা রোগ-ব্যাধি নির্ণয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সঠিকভাবে ডায়াগনোসিস করা না গেলে যথাযথ চিকিৎসা সম্ভব হবে না। তাই সকল ক্ষেত্রে সঠিক পরিমাপ নিশ্চিত করা জরুরি। ওজন ও পরিমাপক যন্ত্রের পরিমাপে সঠিকতা নিশ্চিতে ভোক্তা, ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাগণসহ সকলে সঠিক পরিমাপের বিষয়ে অধিকতর সচেতন হতে হবে। এক্ষেত্রে বিএসটিআই’র কার্যক্রম আরও জোরদারের আহবান জানান তিনি।

বিএসটিআই’র মহাপরিচালক স্বাগত বক্তব্যে বলেন, মানসম্পন্ন পণ্য এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিককরণে ১০ জেলায় আঞ্চলিক এবং ৩ জেলায় বিএসটিআই’র জেলা কার্যালয় স্থাপন করা হয়। এছাড়া লোগোর নিরাপত্তা বিধানে অনলাইন কিউআর কোড সম্বলিক সার্টিফিকেট প্রদান, নতুন নতুন পণ্য পরীক্ষণ সুবিধা বৃদ্ধির জন্য ল্যবরেটরি স্থাপনসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে উল্লেখ করেন।

উল্লেখ্য, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ওজন ও পরিমাপে কারচুপিরোধে গত ১০ মাসে (জুলাই ২০২০-এপ্রিল ২০২১) মোট ৮৯০টি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ১ হাজার ৪৮৯টি মামলা দায়ের এবং ৬ কোটি ২৪ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময়ে ১ হাজার ৫০৪টি সার্ভিল্যান্স পরিচালনার মাধ্যমে ৫০৯টি মামলা দায়ের করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে: সাহেদ আহমদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে: সাহেদ আহমদ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবদুল জব্বার কল্যাণ ট্রাস্টের ‘মাসিক ভাতা কার্ড’ বিতরণ

আবদুল জব্বার কল্যাণ ট্রাস্টের ‘মাসিক ভাতা কার্ড’ বিতরণ

অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির শিক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির শিক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ

অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও

মির্জা সম্রাটের নেতৃত্বে সিলেট মহানগর যুবদল আরও শক্তিশালী হবে: কাইয়ুম জালালি পংকি

মির্জা সম্রাটের নেতৃত্বে সিলেট মহানগর যুবদল আরও শক্তিশালী হবে: কাইয়ুম জালালি পংকি

সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র হাজী আব্দুল কাইয়ুম জালালি পংকি

শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে ১ টাকায় পূজার বাজার ও বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ

শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে ১ টাকায় পূজার বাজার ও বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ

প্রতিবছরের ন্যায় এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে পাত্র সম্প্রদায়ের মাঝে ১ টাকায় পূজার বাজার ও ক্ষুদে

‘ফ্যাসিবাদের বিচার করতে ব্যর্থ হলে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে’

‘ফ্যাসিবাদের বিচার করতে ব্যর্থ হলে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে’

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণ, ফ্যাসিবাদের নির্মূল এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তে

শিশু-কিশোরদের জন্য নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করাই বিএনপি সরকারের মূল লক্ষ্য: হুমায়ূন কবির শাহীন

শিশু-কিশোরদের জন্য নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করাই বিএনপি সরকারের মূল লক্ষ্য: হুমায়ূন কবির শাহীন

সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জিয়া শিশু-কিশোর সংগঠন (জিশিস) এর কেন্দ্রীয় সহ

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র যৌথ উদ্যোগে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত। ৯ অক্টোবর শুক্রবার সকাল ১০টায়