admin

প্রকাশিত: 5:00 PM, July 23, 2025

কুরআন-হাদিস অনুসরণ করেই পরিচ্ছন্ন সমাজ বিনির্মাণের চেষ্টা করতে হবে- অধ্যাপক ড. তাজ উদ্দিন

❝পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব❞ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান;

কুরআন-হাদিস অনুসরণ করেই পরিচ্ছন্ন সমাজ বিনির্মাণের চেষ্টা করতে হবে- অধ্যাপক ড. তাজ উদ্দিন

লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেছেন, আমরা আমাদের প্রত্যেকের যার যার অবস্থান থেকে দায়িত্বপালনে যদি মহানবী হযরত মোহাম্মদকে (সা:) অনুসরণ করতে পারি তাহলেই পরিচ্ছন্ন সমাজ গঠন করতে পারবো। মানুষের তৈরি মনগড়া আইন দিয়ে কখনোই পরিচ্ছন্ন সমাজ গঠন করা সম্ভব নয়। কুরআন-হাদিস অনুসরণ করেই পরিচ্ছন্ন সমাজ বিনির্মাণের চেষ্টা করতে হবে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সোলেমান হলে ইতালী প্রবাসী লেখক ও সংগঠক মাওলানা শামীম আহমদ রচিত ❝পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব❞ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন।

অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, বিগত ১৫ বছরের দুঃশাসন শেষে আমরা নতুন করে স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি। আমরা নতুন করে স্বাধীন হয়েছি। তবে আমাদের লড়াই এখনো শেষ হয়নি। আমরা যদি এখন মনে করি আমাদের লড়াই শেষ, আমরা বিচ্ছিন্ন হয়ে যাই তাহলে সেই পরাজিত শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠবে। সূতরাং আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকেই সমাজ পরিচ্ছন্ন করার কাজ করে যেতে হবে।

লেখক-সাংবাদিক হেলাল নির্ঝর ও আবু জাফর মোহাম্মদ সালেহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পান্ডুলিপি প্রকাশনের স্বত্বাধিকারী বায়েজীদ মাহমুদ ফয়সল।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রিন্সিপাল কবি কালাম আজাদ। তিনি বলেন, পরিচ্ছন্ন সমাজ গঠনের মন্ত্র কথা হলো শেয়ার এন্ড কেয়ার। আমাদের সবাইকে সত্যকথা গুলো বলতে হবে, একে অপরকে শেয়ার করতে হবে। আমরা যখন বলতেই থাকবো তখন একটা সময় পরিবর্তন আসবে।

বিশেষ অতিথির বক্তব্যে মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ লে. কর্ণেল (অব:) এম আতাউর রহমান পীর বলেন, পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব বইটিতে লেখক মাওলানা শামীম আহমদ কুরআন এবং হাদিসের আলোকে সমাজ পরিচ্ছন্নের বিভিন্ন দিক তুলে ধরেছেন। এজন্য আমি তাকে ধন্যবাদ জানাই। সমাজ পরিবর্তনে তার লেখনী আগামীতেও যেনো অব্যাহত থাকে।

শিক্ষাবিদ লে. কর্ণেল (অব:) সৈয়দ আলী আহমদ বলেন, আমাদের সমাজ মিথ্যা কথা শুনে অভ্যস্ত। আমাদের দেশের নেতারা শিক্ষিত মানুষদের সাথে চলেন না। তারা চলেন গুণ্ডা মাস্তানদের সাথে। যেদিন থেকে শিক্ষকরা টিউশনিতে যুক্ত হয়েছেন সেদিন থেকে তাদের মান-মর্যাদা কমে গেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তৃতা করেন- গোবিন্দনগর ফাজিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম আল মাদানী, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, সমাজসেবী এডভোকেট রেজাউল করিম তালুকদার।

এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাধানগর মুহাম্মাদীয়া দাখিল মাদরাসার এডহক কমিটির আহ্বায়ক মাস্টার আব্দুল বাছিত, সুপার মাওলানা শামসুল কবির মিসবাহ চৌধুরী, সালিশ ব্যক্তিত্ব আব্দুস সোবহান, রাজনীতিবিদ আতাউর রহমান এমরান, মাওলানা আকবর আলী, মাওলানা মখছুছুর রহমান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন লেখক বেলাল আহমদ চৌধুরী।

কুরআন তেলাওয়াত করেন মহসিন আহমদ চৌধুরী। ইসলামী সংগীত পরিবেশন করেন নজরুল হাসান জিছান ও জাভেদ আশরাফ। পরে, অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করেন। (বিজ্ঞপ্তি)।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন