admin

প্রকাশিত: 11:46 AM, June 10, 2021

আওয়ামী লীগের মনোনয়ন চান ডিপজল

আওয়ামী লীগের মনোনয়ন চান ডিপজল

অনলাইন ডেস্ক
রাজনীতির ব্যানার পরিবর্তনে বড় আশা নিয়ে মঙ্গলবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ঢাকা-১৪ আসনের মনোনয়ন ফরম কিনতে গিয়েছিলেন আলোচিত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। অনুগত আর অনুসারীদের ছোট্ট জটলা নিয়ে অবস্থান করেন কার্যালয়ের বাইরে। ফরম কেনার নিয়ম জানতে এক অনুসারীকে পাঠান কার্যালয়ের ভেতরে। তিনি ফিরে এসে জানান, ফরম নিতে হলে দলের পরিচয়ের কোনো প্রমাণপত্র থাকতে হবে। অথবা দলের সাংগঠনিক কোনো কার্যক্রমে অংশ নিয়েছেন এমন কিছুর সংশ্লিষ্টতা দেখাতে হবে। সঙ্গে সে রকম কোনোকিছু না থাকায় অনুসারীদের নিয়ে ফিরে যান কার্যালয়ের বাইরে থেকেই। বিব্রতকর পরিস্থিতি এড়াতে তাৎক্ষণিক এ সিদ্ধান্ত নেন তিনি। মূলত প্রশ্নের মুখোমুখি এড়াতে ফরম না কিনেই ফিরে যান মনোয়ার হোসেন ডিপজল।

আগামী ১৪ই জুলাই ওই আসনে নির্বাচন হবে। তবে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনতে দৃঢ়প্রতিজ্ঞ তিনি। তাই দলের নিয়ম মেনে ফরম কিনতে উদ্যোগ নেন। এরই অংশ হিসেবে গতকাল বুধবার রাজধানীতে কর্মরত সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ আওয়ামী তৃণমূল লীগ নামের এক সংগঠনের বর্ধিত সভায় অতিথি হিসেবে অংশ নেন। পেছনে ব্যানার রেখে অতিথির আসনে বসে বক্তব্য দেন। অনুগত ও অনুসারীরা ওই অনুষ্ঠানের ছবি ও ভিডিও প্রচার করেন। এ প্রসঙ্গে মনোয়ার হোসেন ডিপজল বলেন, মঙ্গলবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনতে গিয়েছিলাম। কিছু কারণে ওইদিন ফরম কেনা হয়নি। তবে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে যাবো ফরম কিনতে। দলের কয়েক নেতার সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয়েছে। তিনি বলেন, যেসব বিষয়ের কারণে ফরম কিনি নাই সেসব কারণের সমাধান হয়েছে। আশা করি, আওয়ামী লীগ আমাকে মনোনয়ন ফরম দেবে। এদিকে ধানমণ্ডি কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান। বিষয়টি প্রসঙ্গে তিনি মানবজমিনকে বলেন, দাপ্তরিকভাবে আমাদের সঙ্গে তিনি কোনো যোগাযোগ করেননি। দলে অনেক স্তরের নেতা রয়েছেন। ব্যক্তিগতভাবে হয়তো উনি কারও সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি বলেন, আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি করতে কিছু বিষয় বিবেচনা করা হয়। এর মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পক্ষের মানসিকতার লোক। এ ছাড়া দলের অনুগত কিংবা দলের সাংগঠনিক কার্যক্রমে ভূমিকা রেখেছেন এমন ব্যক্তি। যারা এসব ইমেজের বাইরে তাদের মনোনয়ন ফরম দিলে স্থানীয় পর্যায়ে নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ক্ষোভ দেখা দিতে পারে। বিভেদ তৈরি হতে পারে। প্রসঙ্গত এর আগে আওয়ামী লীগে কখনোই দলীয় কোনো পদে না থাকায় ঢাকা-১৪ আসনের উপনির্বাচনে নৌকার মনোনয়ন ফরম তুলতে পারেননি ওই আসনে মনোনয়ন প্রত্যাশী এখলাস উদ্দিন মোল্লা এবং চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। মঙ্গলবার (৮ই জুন) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডি রাজনৈতিক কার্যালয়ে নৌকার মনোনয়ন ফরম তুলতে এলে তাদেরকে তা দেয়া হয়নি। এ প্রসঙ্গে সায়েম খান গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার ঢাকা-১৪ আসনের উপনির্বাচনে প্রার্থী হতে এখলাস উদ্দিন মোল্লা তার সহকর্মীদের নিয়ে আওয়ামী লীগের দলীয় অফিসে আসেন।

এ সময় ফরম বিতরণের দায়িত্বে যারা ছিলেন তারা এখলাস মোল্লার কাছে জানতে চান আপনি আওয়ামী লীগের স্থানীয় কোনো পদে আছেন কিনা অথবা প্রাথমিক সদস্যপদ পূরণ করেছেন কিনা। এ সংক্রান্ত কাগজপত্র তার কাছে দেখতে চান। তিনি সে কাগজ দেখাতে না পারায় তার কাছে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করা হয়নি। তখন তিনি দলীয় অফিস থেকে বের হয়ে যান। মনোয়ার হোসেন ডিপজল এবং এখলাস উদ্দিন মোল্লা দু’জনেই পূর্বে বিএনপি’র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। চলচ্চিত্র পরিচালক মনতাজুর রহমান আকবরের হাত ধরে চলচ্চিত্রে আসেন মনোয়ার হোসেন ডিপজল। তিনি ফাহিম শুটিং স্পট, এশিয়া সিনেমা হল, পর্বত সিনেমা হল, জোবেদা ফিল্মস, পর্বত পিকচার্স-২, ডিপজল ফুড ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী। আওয়ামী লীগ জানিয়েছে, গতকাল পর্যন্ত ৩৩ জন মনোনয়নপ্রত্যাশী ঢাকা-১৪ আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৭, ৮, ৯, ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ড ঢাকা-১৪ আসনের আওতাধীন। জাতীয়ভাবেই আসনটির গুরুত্ব অনেক। ২০০৮ সালের নির্বাচনে আসলামুল হক আসলাম আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে বিএনপি প্রার্থী এসএ খালেককে পরাজিত করেছিলেন। ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনেও তিনি নৌকার মাঝি হয়ে সংসদে যান। এই আসনের এমপি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি আসলামুল হক গত ৪ঠা এপ্রিল মারা যান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন