editor
প্রকাশিত: 9:57 PM, October 25, 2021

মৌলভীবাজারে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবী
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে সার্ভারের ত্রুটির কারণে যমজ সন্তানদের ৬ মাসের ব্যবধান দেখিয়ে নিতে হচ্ছে জন্ম সনদ। শিক্ষা প্রতিষ্ঠান সমূহে শিক্ষার্থীদের ডিজিটাল জন্মনিবন্ধন কার্ডের প্রয়োজন হওয়ায়, জন্মসনদ তুলতে গিয়ে এই সমস্যায় পড়তে হচ্ছে শিক্ষার্থী ও অভিভাবকদের।
একই দিনে জন্ম, একই তারিখে প্রাথমিক শিক্ষা সমাপনী ও জেএসসি সনদ ও নিবন্ধন থাকলেও যমজ সন্তানরা এক তারিখ উল্লেখ করে পাচ্ছেন না জন্ম নিবন্ধন কার্ড।
কমলগঞ্জের একটি পৌরসভা ও ৯টি ইউনিয়ন পরিষদে খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষার্থীদের ডিজিটাল জন্মনিবন্ধন কার্ড গ্রহণে তাদের বাবা-মায়ের ডিজিটাল জন্মনিবন্ধন গ্রহণ করতে হচ্ছে।
অধিকাংশ ক্ষেত্রে বাবা-মায়ের ডিজিটাল জন্মনিবন্ধন কার্ড না থাকায় সমস্যা আরও বেশি হচ্ছে।
যমজ সন্তানের বাবা কমলগঞ্জের শমসেরনগর পূবালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা রঞ্জীত কুমার সিংহ জানান, তার দুই যমজ ছেলে অভিষেক থোঙাম ও অনিমেষ থোঙামের জন্ম হয়েছিল ২০০৭ সালের ১৪ জানুয়ারি। তাদের জন্মের পর আদমপুর ইউনিয়ন পরিষদ থেকে একই তারিখ দেখিয়ে দুটি জন্মনিবন্ধন কার্ড গ্রহণ করেছিলেন। তবে সে কার্ডগুলো ডিজিটাল না থাকায় অফলাইনে ছিল। তারা এ জন্ম তারিখ উল্লেখ করে ইতিমধ্যেই প্রাথমিক সমাপনী পরীক্ষা ও জেএসসি পরীক্ষায় নিবন্ধন করে উত্তীর্ণ হয়েছে। এখন তারা দশম শ্রেণির নিবন্ধনে এসে জন্ম নিবন্ধন কার্ড গুলো ডিজিটাল করতে হচ্ছে। এ সময়ে জন্মনিবন্ধনের সার্ভারে দুই যমজ সন্তানের এক তারিখে জন্মনিবন্ধন গ্রহণ করছে না। ৬ মাস ব্যবধান দেখিয়ে যমজ সন্তানদের ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ড গ্রহণ করতে হবে।
আদমপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদাল হোসেন জানান, জন্মনিবন্ধন সার্ভারে এ সমস্যা হচ্ছে।
এখানে ইউনিয়ন পরিষদের কিছু করার নেই। তাই তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার সহায়তা চেয়েছেন। তার ইউনিয়নে আর ৪টি যমজ সন্তানেরও একই সমস্যা হয়েছে বলে জানান তিনি।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক এ সমস্যার সত্যতা নিশ্চিত করে জানান, সমস্যা সমাধানে তিনি জেলা তথ্য অফিসের সহায়তা চেয়ে ব্যর্থ হয়েছেন। তাকে জানানো হয়েছে যমজ সন্তানদের বেলায় ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ড গ্রহণে ৬ মাস ব্যবধান দেখিয়ে জন্ম তারিখ দিতে হবে।
5 অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের নবনির্বাচিত কমিটির অভিষেক, শপথ গ্রহণ ও দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
7 মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 7 শনিবার (২৯ আগস্ট) সকাল
3 ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাবে নতুন সদস্যদের বরণ করে নেওয়ার জন্য এক জমকালো ‘মেম্বারস রিসেপশন’ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৭ আগস্ট)
1 মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার গুরুত্বপূর্ণ বাদশাগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসটি এখন অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। অভিযোগ
3 স্টাফ রিপোর্টার: উত্তর সিলেটের সীমান্তপথে রাত্রি নামে, আর তখনই যেন খুলে যায় চোরাচালানের অপেন দুয়ার! স্থানীয়দের ভাষায়, উত্তর সিলেটের
6 শিপন আহমদ: সাধারণ পোশাক পরা একজন পুরুষ, যার পরিবারে স্ত্রী-সন্তান রয়েছে—তিনিই আবার মুহূর্তে শাড়ি ও মুখে মাস্ক পরে রূপ
1 স্টাফ রিপোর্টার: তিন বছর আগে ঘোষণা করা হয়েছিল নিউইয়র্ক উত্তর, নিউইয়র্ক দক্ষিণ ও নিউইয়র্ক ইস্ট বিএনপির তিনটি আংশিক কমিটি।
5 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য প্রবেশ ও চোরাচালানকে কেন্দ্র করে ‘সারুক’ নামে এক ব্যক্তির