editor
প্রকাশিত: 12:13 AM, October 11, 2022

অনুভবে' কণ্ঠ দিলেন অর্ণব দাশ
সিলেটের তরুণ শিল্পী অর্ণব দাশ এবার কণ্ঠ দিলেন ‘অনুভব’ শিরোনামের গানে। গানটির সুরও করেছেন তিনি নিজেই। গানটির গীতিকার সিদ্দিকী বাপ্পী।
সংগীত শিল্পী অর্ণব দাশ এর আগে বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে বাংলাদেশ দলকে স্বাগত জানিয়ে একটি ‘থিম সং’ এ কণ্ঠ দিয়ে আলোচনায় আসেন। ‘মাতিয়ে দেব’ শীর্ষক গানটি ইউটিউব চ্যানেলে প্রচারের পর ক্রিকেটপ্রেমীরা দারুণভাবে গ্রহণ করেছিলেন। এছাড়াও সম্প্রতি সিলেটের স্মরণকালের ভয়াবহ বন্যা নিয়ে গীতিকার সিদ্দিকী বাপ্পীর একটি গানেও অর্ণব দাশ কণ্ঠ দিয়েছেন।
‘অনুভব’ শিরোনামের গানে কি-বোর্ডে ছিলেন প্রিন্স, গীটার ও কম্পোজে রাহুল ভট্টাচার্য এবং রেকর্ডিং করেছে ‘গডস আই প্রডাকশন’। সিদ্দিকী বাপ্পীর নির্দেশনায় গানটির সিনেমাটোগ্রাফিতে ছিলেন গুলশান কুমার ও দেবর্ষী চৌধুরী। গানটির সম্পাদনা করেন ফয়সাল আহমেদ শুভ। মডেল হিসেবে ছিলেন অনন্যা দাশ গুপ্তা ও রাশা।
“অনুভব” শিরোনামের গানটি গত ১ অক্টোবর ‘গুনগুন এক্সপ্রেস’ নামে একটি ফেইসবুক পেইজে প্রথম মুক্তি দেওয়া হয়। এ পর্যন্ত ১৬ হাজার বারেরও বেশি গানটি দেখা হয়েছে।
সংগীত শিল্পী অর্ণব দাশ বলেন, ‘ছোটবেলা থেকেই আমি গানবাজনার সঙ্গে সম্পৃক্ত। ‘অনুভব’ শিরোনামের গানটি ৪ বছর আগে তৈরি করা হলেও পড়াশোনা ও অন্যান্য ব্যস্ততার কারণে গানটি মুক্তি দেওয়া যায়নি। অবশেষে গত ১ অক্টোবর গানটি মুক্তি হওয়ায় একজন শিল্পী হিসেবে অনেক ভালো লাগছে। আশা রাখছি গানটি শ্রোতাদেরও ভালো লাগবে।’
“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক
সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন
খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে