editor
প্রকাশিত: 7:24 PM, September 9, 2021
অনলাইন ডেস্ক
আগামীতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে (ইইউ) বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দূত রেনসে তেরিংক গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাত করতে গেলে তিনি এ কথা বলেন।
এ সময় তারা কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
সাক্ষাতকালে রাষ্ট্রদূতকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আগামীতেও ইইউ-বাংলাদেশ সম্পর্ক অব্যহত থাকবে, আরও শক্তিশালী হবে। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশ সব উন্নয়ন পরিকল্পনায় পরিবেশের বিষয়টি অগ্রাধিকার দিয়ে সংযুক্ত করেছে।
ইইউ দূত বলেন, জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় ইইউ সদস্য দেশগুলো বাংলাদেশকে সহায়তা করবে।
প্রাকৃতিক দুযোর্গ মোকাবেলায় বাংলাদেশের অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বন্যা, ঘুর্ণিঝড়, নদী ভাঙনসহ বিভিন্ন প্রাকৃতিক দুযোর্গ মোকাবেলায় বাংলাদেশ অভিজ্ঞতা বিনিময় করতে পারে। বাংলাদেশ ডেল্টা প্ল্যান নিয়েছে। এটি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সহায়তা করবে।
রোহিঙ্গা সমস্যার বিষয়ে তিনি বলেন, এটি এখন বাংলাদেশের নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়িয়েছে। রোহিঙ্গাদের অনেকে সমাজবিরোধী কাজে সম্পৃক্ত হচ্ছে।
শেখ হাসিনা বলেন, জনগণ টিকার বিষয়ে আগ্রহ দেখানোয় তার সরকার করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে।
এ সময় সফলতার সঙ্গে কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের প্রশংসা করেন ইইউ দূত। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্থ দেশগুলোকে সহায়তা করতে তার দেশ নেদারল্যান্ডসেরর কিছু উচ্চাকাঙ্খী পরিকল্পনা রয়েছে। এ ইস্যু মোকাবেলায় তার দেশে বিশেষজ্ঞ আছেন, তারা বাংলাদেশের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করতে পারেন।
বাংলাদেশকে স্থিতিশীল দেশ হিসেবে উল্লেখ করে পদ্মা সেতুসহ বাংলাদেশের সার্বিক উন্নয়নের প্রশংসা করে ইইউ দূত বলেন, তারা বাংলাদেশের সঙ্গে সামাজিক নিরাপত্তা নেটওয়ার্কে কাজ করেছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অ্যাম্ব্যাসাডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৯/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে