editor
প্রকাশিত: 1:54 PM, June 25, 2023
মৌলভীবাজার প্রতিনিধি
কোরবানি ঈদকে সামনে রেখে মৌলভীবাজারের ৭টি উপজেলার ১৯টি স্থায়ী ও ১৫টি অস্থায়ী মিলে ৩৪টি গবাদিপশুর হাট এখন বেশ জমে উঠেছে। তবে খাদ্যদ্রব্যসহ অন্য উপকরণের দাম বেড়ে যাওয়ায় গবাদিপশুগুলোর দাম অন্যবারের তুলনায় ঊর্ধ্বমুখী। জেলার ৩৪টি বাজারে গরু, ছাগল, ভেড়াসহ নানা জাতের হাঁস ও মোরগ বিক্রি হলেও ব্যতিক্রম জেলার কুলাউড়া উপজেলার ও সিলেট বিভাগের অন্যতম ঐতিহ্যবাহী গবাদিপশুর হাট ব্রাহ্মণবাজার ও কমলগঞ্জের আদমপুর বাজার। ওই বাজার দু’টিতে অন্য গবাদিপশুর সঙ্গে মহিষও বিক্রি হয়। ব্রাহ্মণবাজারে গবাদিপশুর হাট বসে সপ্তাহে প্রতি সোমবার আর আদমপুর বাজার শুক্রবার। তবে কোরবানি উপলক্ষে বাজার চলে একটানা ঈদের দিন পর্যন্ত। জেলার খামারিরা জানান, এ বছর বড় গরু বা মহিষের চেয়ে কোরবানি উপযুক্ত ছোট ও মধ্যম গরু ও মহিষের চাহিদা অনেক বেশি।
চাহিদা অনুযায়ী জোগান না থাকায় দামও অনেক বেশি। বড় গরুর জোগান বেশি হলেও ক্রেতা তুলনামূলক কম। জেলা প্রাণিসম্পদ বিভাগের তথ্য মতে, এ বছর আসন্ন ঈদুল আজহায় জেলায় ৬২ হাজার ৫২টি পশু প্রস্তুত রাখা হয়েছে। এরমধ্যে গরু ৪৩ হাজার ৬১৮, মহিষ ২ হাজার ৪২২ ও ছাগল-ভেড়া ১৫ হাজার ৯২২টি।
৬২ হাজার ৫২টি পশুর মধ্যে খামারিভাবে ৩৯ হাজার ৪৮৯ ও পারিবারিকভাবে কৃষক পর্যায়ে ২২ হাজার ৫৬৫টি। জেলায় এ বছর কোরবানির পশুর মোট চাহিদা রয়েছে ৮০ হাজার ৬শ’টি। খামারি রয়েছেন ৫ হাজার ৫৫১ জন।
কোরবানির ঈদকে সামনে রেখে খামারি ও কৃষকরা লাভের আশায় পশুর বাড়তি যত্ন আর লালন-পালনে ব্যস্ত সময় পার করেন। তবে গেল মাসের শেষের দিক থেকে জেলার বিভিন্ন স্থানে লাম্পি স্কিন ডিজিজ রোগে গরু আক্রান্ত হওয়ায় কৃষক ও খামারিদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তরুণ খামারিরা জানান, গবাদিপশু পালনে খরচ বেড়ে যাওয়ায় বাণিজ্যিকভাবে নতুন করে কেউ খামার করতে আগ্রহী হচ্ছেন না। তারা বলছেন বাজারে গো-খাদ্যের দাম বেশি হওয়াই খরচ অনেক বেড়েছে। ভালো দাম না পাওয়া গেলে তাদের লোকসান গুনতে হবে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুস ছামাদ জানান বৈশ্বিক কারণে খাদ্যের দাম বাড়তি। তবে গবাদিপশুর দামও বেড়েছে। কোভিড-১৯ এর পর থেকে কোরবানির পশু অনলাইনেও বিক্রি হচ্ছে বলে জানান তিনি।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে