editor

প্রকাশিত: 2:11 PM, September 1, 2023

সিলেটে ফের লোডশেডিং

সিলেটে ফের লোডশেডিং

নিজস্ব প্রতিবেদক
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের ডিও লেটারের পর সিলেটে লোডশেডিং কমেছিল। রুটিন কাজ ছাড়া বিদ্যুৎ বিভাগের তরফ তরফ থেকে লোডশেডিং দেয়া হয়নি। এর আগে মে মাসে সিটি নির্বাচনকে সামনে রেখে বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে ফোন দিয়েছিলেন নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। ফলে নির্বাচনকালীন সময়ে এক মাস সিলেটে কোনো লোডশেডিং ছিল না। কিন্তু নির্বাচনের পর লোডশেডিং পরিস্থিতির অবনতি হয়। গত ৩ দিন ধরে তাপপ্রবাহের কারণে সিলেট অঞ্চলে তীব্র গরম অনুভূত হচ্ছে। গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং। দিনে ও রাতে সব সময়ই লোডশেডিং করা হচ্ছে। এতে নাগরিক জীবনযাত্রা অসহ্য হয়ে উঠেছে। এখন কোনো কোনো এলাকায় পিক টাইমে ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং করা হচ্ছে।

গতকাল বিদ্যুৎ বিভাগের তথ্য থেকে জানা গেছে; সিলেটে ৩০ থেকে ৩৩ ভাগ লোডশেডিং করা হচ্ছে। বিভিন্ন এলাকা ও অঞ্চলভিত্তিক এ লোডশেডিং করা হয়। সিলেট বিভাগে গতকাল লোডশেডিং করা হয় ৩১ শতাংশ।

বিউবো ও পল্লী বিদ্যুৎ মিলিয়ে সিলেট বিভাগে বিদ্যুতের মোট চাহিদা ছিল ৫৬৬ মেগাওয়াট। এর মধ্যে সরবরাহ করা হয়েছে ৪০০ মেগাওয়াট। এতে ১৬৬ মেগাওয়াটের ঘাটতি ছিল। আর ওই ঘাটতি পূরণ করতে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে লোডশেডিং করা হয়। সিলেট জেলায় বিউবো ও পল্লী বিদ্যুৎ মিলে চাহিদা ছিল ২৫৮ মেগাওয়াট। বিপরীতে জাতীয় গ্রিড থেকে প্রাপ্ত বিদ্যুৎ ১৮২ মেগাওয়াট। ফলে ৭৬ মেগাওয়াট বিদ্যুৎ লোডশেডিং করতে হচ্ছে। পল্লী বিদ্যুতের চেয়ে বিউবোতে লোডশেডিং মাত্রা বেশি ছিল। গড়ে ৩৩ শতাংশ লোডশেডিং করতে হয়েছে। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, গত ৩ ধরে সিলেটে একই হারে লোডশেডিং করতে হচ্ছে। সিলেট নগরে বিউবো ৩টি জোনে ভাগ করে এই লোডশেডিং করা হয়।

এতে বাণিজ্যিক এলাকায়ও লোডশেডিং হয়েছে। সিলেট বিদ্যুৎ বিভাগের প্রধান প্রকৌশলী আব্দুল কাদের জানিয়েছেন- গরমের কারণে হঠাৎ করে বিদ্যুতের চাহিদা বেড়ে গেছে। আগের তুলনায় অনেক বেশি চাহিদা বেড়ে যাওয়ায় লোডশেডিং করতে হচ্ছে। তবে গরম কমে গেলে চাহিদা কমে আসবে। এ ছাড়া অন্য কোনো কারণে বর্তমানে লোডশেডিং করা হচ্ছে না। এদিকে সিলেটের লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। রাতে লোডশেডিং হওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে মানুষ। সিলেটের ব্যবসায়ী নেতারা জানিয়েছেন, দিনের বেলা নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার সহ কয়েকটি এলাকায় ঘন ঘন লোডশেডিং করা হয়। এ কারণে এসব এলাকায় ব্যবসা করতে জেনারেটর চালু করতে হচ্ছে। এতে করে লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ীরা। এই অবস্থা চলতে থাকলে সিলেটের অর্থনীতি মারাত্মকভাবে ব্যাহত হবে বলে জানিয়েছেন তারা।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়