admin
প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, মে ২১, ২০২৫
বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজার থেকে প্রকাশিত সাপ্তাহিক নবদ্বীপ পত্রিকার প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদক, সাংবাদিক আব্দুল বাসিত টিপু’র বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও নবদ্বীপ পত্রিকা অফিসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা ভাংচুর ও লুটপাটের পর অকথ্য ভাষায় গালাগালি ও প্রকাশ্যে প্রাণনাশের হুমকী দিয়েছে। ২০ মে সন্ধ্যা ৭টা থেকে ৯ টার মধ্যে ধারাবাহিকভাবে এই ঘটনা গুলো ঘটিয়েছে স্থানীয় জামায়াত-শিবির ও ছাত্রদলের ১২/১৫ জনেরকেদল ক্যাডার। আব্দুল বাসিত টিপু বিয়ানীবাজার পৌরসভার কসবা গ্রামের মরহুম ফরিদ উদ্দিন আহমদের পুত্র। প্রায় ২ঘন্টা ব্যাপী প্রকাশ্যে এসব সন্ত্রাসী ঘটনা ঘটলেও পুলিশ প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি! এতে স্থানীয় সচেতন মহলে তীব্র ক্ষোভ ও আতংকের সৃষ্টি হয়েছে। তবে মব সন্ত্রাসের ভয়ে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস পাননি।
প্রত্যক্ষদর্শী একাধিক সূত্রে জানা যায়, ঘটনার দিন ২০ মে সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় জামায়াত-শিবির ক্যাডার মিলাদ মোঃ জয়নুল ইসলাম, রেজাউল ইসলাম, সাইবুল এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফয়েজ আহমদ, চাক্কু কামালের নেতৃত্বে জামায়াত-শিবির ও ছাত্রদলের ১৩/১৫ জনের একদল সন্ত্রাসী সাংবাদিক আব্দুর বাসিত টিপুর বাড়িতে যায়। তারা বাহির থেকে আব্দুল বাসিত টিপুকে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে গেইট ভেঙ্গে বাড়ির ভিতর প্রবেশ করে। এসময় আব্দুল বাসিত টিপু ও তার পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। তখন হামলাকারীরা তার বসতঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে, তাকে ও তার মেয়ে ছাত্রলীগ কর্মী তাসনিম সুলতানা রাফার সন্ধান করে। তাদেরকে না পেয়ে ঘরের ভিতর এলোপাতাড়ি ভাংচুর ও মূলবান জিনিসপত্র লুটপাট করে। সন্ত্রাসীরা চিৎকার করে প্রকাশ্যে আব্দুল বাসিত টিপু ও তার মেয়েকে অকথ্য ভাষায় গাাগালি করে এবং হুমকী দেয়, তাদেরকে যেখানে পাবে সেখানেই খুন করবে বলে। প্রতিবেশী লোকজন ঘটনাটি দেখলেও ভয়ে কেউ বাধা দেওয়ার সাহস পায়নি।
এদিকে বাড়িতে হামলা ও লুটপাটের পরে সন্ত্রাসীদের এই দলটি রাত প্রায় ৮টার দিকে বিয়ানীবাজার পৌরশহরের উত্তরবাজারে অবস্থতি আব্দুল বাসিত টিপুর মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ‘মেসার্স ফরিদ উদ্দিন আহমদ নিউজ পেপার এজেন্সী এন্ড জেলারেল সাপ্লার্স’ নামক পত্রিকা বিক্রেতা দোকানে হামলা চালায়। এসময় দোকানের কর্মচারীরা বাধা দিতে গেলে তাদেরকে মারধর করে বের করে দেয় হামলাকারীরা। তারা দোকানের ভিতর ভাংচুর ও মূলবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। সন্ত্রাসীরা এখানে ক্লান্ত না হয়ে পরে হামলা চালায় আব্দুল বাসিত টিপুর মালিকানাধীন ’ সাপ্তাহিক নবদ্বীপ’ পত্রিকা অফিসে। পৌরশহরের উত্তরবাজার কেন্দ্রীয় মসজিদ মার্কেটের ২য় তলায় অবিস্থত সাপ্তাহিক নবদ্বপি পত্রিকা অফিসে রাত ৯টার দিকে হামলা করে তারা। এসময় পত্রিকা অফিস বন্ধ ছিল, সন্ত্রাসীরা অফিসের সাটার ভাংচুর করে এবং প্রকাশ্যে আব্দুল বাসিত টিপুসহ পত্রিকার সাংবাদিকদের গালাগালি ও হুমকী দিয়ে চলে যায়।
সন্ত্রাসীরা প্রায় ২ঘন্টা ব্যাপী ধারবাহিক এই হামলার ঘটনা নিবিঘেœ ঘটিয়ে নিরাপদে চলে যায়। অথচ এই সময়ের মধ্যে স্থানীয় থানা পুলিশকে বিষয়টি জানানোর পরও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। এতে করে স্থানীয় সচেতন মহলে তীব্র ক্ষোভ ও আতংকের সৃষ্টি হয়েছে। তবে দেশের এই অস্থির পরিস্থিতিতে দেশব্যাপী চলমান মব সন্ত্রাসের ভয়ে কেউ প্রকাশ্যে মুখ খোলার সাহস পাচ্ছেন না।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আশরাফ উজ্জ জামান বলেন, হামলার খবর লোকমুখে শুনেছি, তবে এবিষয়ে লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
3 সিলেটের প্রতিশ্রুতিশীল নাট্য সংগঠন নাট্যমঞ্চ সিলেট গৌরবের পয়ত্রিশ বছর অতিক্রম করে ছত্রিশে যাত্রা করলো ৭ ডিসেম্বর রবিবার। এ উপলক্ষে
1 বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা ও তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া
6 বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ সিলেটের গভর্নিংবডির সভাপতি খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, একটি জাতির উন্নতি নির্ভর
6 বাংলাদেশের সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও আপোষহীন ও অভিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা ও
4 বেকার তরুণ ও যুবপ্রজন্মকে দ্ক্ষ জনশক্তিকে রূপান্তর করা সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের একটি অন্যতম স্বপ্ন।
4 বিএনপির চেয়ারপার্সন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খতমে কোরআন, দোয়া মহফিল ও শিরণী বিতরণ
6 বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা ও তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া
8 বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা ও তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া