admin

প্রকাশিত: 11:42 AM, August 22, 2025

পাথর লুটপাটে এনসিপি নেতাদের নাম জড়িয়ে সংবাদ প্রকাশ করায় উদ্বেগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

পাথর লুটপাটে এনসিপি নেতাদের নাম জড়িয়ে সংবাদ প্রকাশ করায় উদ্বেগ

সম্প্রতি কয়েকটি জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে পাথর লুটপাটের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির সিলেট জেলার প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দীন সাহান এবং সিলেট মহানগরের প্রধান সমন্বয়কারী আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরীর নাম উল্লেখ করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার এনসিপির সিলেট জেলা ও মহানগর শাখার পক্ষ থেকে সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলার প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দীন সাহান।
এনসিপি নেতৃবৃন্দ বলেন, প্রকাশিত প্রতিবেদনে রাষ্ট্রীয় সংস্থা দুদকের একটি কথিত রেফারেন্সের উল্লেখ থাকলেও, কোনো সুনির্দিষ্ট অভিযোগ, তদন্ত প্রতিবেদন কিংবা কোনো বিশ্বাসযোগ্য তথ্য নেই। এই প্রতিবেদন পাথর লুটের মুল কালপিটদের আড়াল করার একটা পন্থা বলে আখ্যায়িত করেন। তারা বলেন, জাতীয় নাগরিক পার্টি একটি নৈতিক, জনমুখী ও গণমানুষের অধিকারভিত্তিক রাজনীতির প্ল্যাটফর্ম। তারা বলেন, আমাদের পথচলা কোনো সুবিধাবাদী গোষ্ঠীর নয়, বরং ২০২৫ সালের ২৪ জুলাই এর গণআন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগে পরিশুদ্ধ। আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এনসিপির রাজনৈতিক চাওয়া বাংলাদেশে দুর্নীতিবাজ, লুটেরা ও ক্ষমতার অপব্যবহারকারীদের নয় বরং দেশপ্রেমিক, সাহসী ও সৎ মানুষরাই নেতৃত্বে থাকবে। তারা বলেন, আমরা গণমাধ্যমকে সবসময় শ্রদ্ধার চোখে দেখি। কোনো সংবাদ প্রচারের আগে সত্য যাচাই ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ করা সাংবাদিকতার নীতি। এর প্রেক্ষিতে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলো যেন প্রকাশিত প্রতিবেদন পুনর্বিবেচনা করে, বিভ্রান্তিকর তথ্য ও উপস্থাপনাকে সংশোধন করে এবং ভবিষ্যতে জাতীয় নাগরিক পার্টি সম্পর্কে যেকোনো প্রতিবেদনে ভারসাম্য, নিরপেক্ষতা এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য অন্তর্ভুক্ত করার দাবি জানান।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ আরো বলেন, জাতীয় নাগরিক পার্টি সিলেট জেলা ও মহানগর দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ-স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের অধিকার রক্ষায় অবিচল থাকবে। ষড়যন্ত্র, অপপ্রচার ও অন্যায়ের বিরুদ্ধে অগ্রভাগে থাকবে এ সংগঠনটি। পাথর সংক্রান্ত কোন কর্মে তাদের কোন সংশ্লিষ্টতা নেই বলে জানান। সম্মানহানিকর এমন রিপোর্টে তাদের সংশ্লিষ্টতা প্রমাণ করতে না পারলে আইনের আশ্রয় নিতে বাধা হবেন বলেও হুশিয়ারি উচ্চারণ করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে