admin
প্রকাশিত: 2:25 PM, September 27, 2025
কুলাউড়া প্রতিনিধি :
মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
(শুক্রবার) ২৬ সেপ্টেম্বর বাদ জুম’আ, শহরের দেওয়ানী মসজিদ সম্মুখে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ ইয়ামীর আলীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, মৌলভীবাজার -৪ সংসদীয় আসনের প্রার্থী এডভোকেট মোঃ আব্দুর রব, জেলা সহকারী সেক্রেটারি মোঃ আলা উদ্দিন শাহ, মৌলভীবাজার পৌর আমীর হাফেজ মাওলানা তাজুল ইসলাম, সদর উপজেলা নায়েবে আমীর ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম জাকির প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট জুবায়ের বলেন,
“আগামী নির্বাচন অবশ্যই পিআর (Proportional Representation) পদ্ধতিতেই হতে হবে। জনগণের ভোটের সঠিক মূল্যায়নে পিআর পদ্ধতির কোনো বিকল্প নেই। এখন জনগণ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের একমাত্র পথ হচ্ছে একটি উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচন। এজন্য একটি সমতল মাঠ (Level Playing Field) নিশ্চিত করতে হবে এবং ফ্যাসিবাদের দোসরদের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
তিনি আরো বলেন,পিআর পদ্ধতিতে নির্বাচন হলে নতুন কোনো ফ্যাসিবাদের জন্ম হবে না এবং প্রতিটি ভোটের মূল্যায়ন হবে। যারা নির্বাচনে কেন্দ্র দখল করতে চায়, কালো টাকার বিস্তার ঘটাতে চায়, তারাই এই পদ্ধতির বিরোধিতা করছে।
তিনি জোর দিয়ে বলেন, “জুলাই সনদের ভিত্তি মজবুত করতে ও বাস্তবায়নে প্রয়োজনে গণভোটের আয়োজন করতে হবে।
প্রধান অতিথি আরো বলেন, সামনে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা রয়েছে—এ উপলক্ষে পূজামণ্ডপ ও উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কোনো দুষ্কৃতিকারী যাতে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
সমাবেশ শেষে চৌমুহনা চত্বর হতে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রেসক্লাব সম্মুখে গিয়ে শেষ হয় । মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা ৫ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে