admin
প্রকাশিত: 8:51 PM, July 25, 2025
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইসহাকপুর গ্রামের ছাত্রলীগ নেতা জাকির আহমেদের পরিবারের ওপর জামাত-শিবির কর্মীদের সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে গত ২৫ জুলাই ২০২৫ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে। স্থানীয় সূত্রে জানা যায়, জাকির আহমেদের বড় ভাই নুমান (৩৫) নিজ বাড়ি থেকে প্রায় ২০০ মিটার উত্তরে রাস্তায় গেলে জামায়াত-শিবিরের ৫-৭ জন কর্মী তাদের ওপর অতর্কিতে হামলা চালায়। হামলাকারীরা ধারালো রামদা দিয়ে নুমান এর কপালে কোপ মারে, এতে তিনি গুরুতরভাবে আহত হয়ে তিনি ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয়রা তাদের চিৎকার শুনে এগিয়ে এলে হামলাকীরা পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে জগন্নাথপুর থানা পুলিশ জানায়, ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীদের শনাক্তে অভিযান চলছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন