admin
প্রকাশিত: 11:13 AM, August 2, 2026
নবীগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৫ নম্বর আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামে ‘ডেভিল খালিছ’ বাহিনীর নানা অপকর্ম, চাঁদাবাজি ও জোরপূর্বক জমি দখলের ঘটনায় অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। আওয়ামী লীগ সরকারের আমলের প্রভাব খাটিয়ে সাধারণ মানুষ ও রাজনৈতিক প্রতিপক্ষের ওপর নির্যাতন চালানো এই চক্রটি ৫ই আগস্টের পর কিছুদিন আত্মগোপনে থাকলেও বর্তমানে পুনরায় সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্র জানায়, ১ নম্বর ওয়ার্ডের বনগাঁও গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. খালিছ মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় একক আধিপত্য বিস্তার করে আসছেন। তার গড়ে তোলা ‘খালিছ বাহিনী’কে প্রত্যক্ষভাবে সহায়তা করছেন ১ নম্বর ওয়ার্ডের মেম্বার ও আউশকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সুজন মিয়া।
অভিযোগে জানা যায়, ৫ই আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পূর্বে খালিছ আইনশৃঙ্খলা বাহিনীর তথাকথিত ‘সোর্স’ হিসেবে কাজ করতেন। সে সময় তিনি পুলিশকে সাথে নিয়ে স্থানীয় বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালানো, ভয়ভীতি প্রদর্শন এবং রাজনৈতিক কর্মসূচিতে বাধা সৃষ্টির কাজ করতেন। ক্ষমতার অপব্যবহার করে তিনি বহু নিরপরাধ মানুষকে মামলা ও গ্রেপ্তারের ভয় দেখিয়ে বিপুল অংকের টাকা হাতিয়ে নিয়েছেন বলেও ভুক্তভোগীরা জানান।
শুধু রাজনৈতিক প্রতিপক্ষই নয়, সাধারণ মানুষের ওপরও নেমে এসেছে এই বাহিনীর নির্যাতন। এলাকার বিভিন্ন ব্যক্তির জমি জোরপূর্বক দখল, ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত খালিছ ও তার অনুসারীরা। ৫ই আগস্টের পর কিছুদিন আত্মগোপনে থাকলেও সম্প্রতি স্থানীয় কয়েকজন প্রভাবশালী নেতার আশকারায় সুজন মেম্বারকে সাথে নিয়ে খালিছ আবারও পুরনো রূপে আবির্ভূত হয়েছেন।
এলাকাবাসীর দাবি, স্থানীয় প্রশাসনকে তোয়াক্কা না করে বা কোনো কোনো ক্ষেত্রে প্রভাবিত করে খালিছ বাহিনী একের পর এক অপরাধ সংঘটিত করে যাচ্ছে। চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন সাধারণ গ্রামবাসী। তারা অনতিবিলম্বে ‘ডেভিল খালিছ’ ও তার সহযোগী সুজন মেম্বারসহ বাহিনীর সদস্যদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জন্য ঊর্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
3 গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার মামলায় আসামি হওয়া সত্ত্বেও বহাল তবিয়তে রয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ১৬ নম্বর ওয়ার্ডের
5 বর্তমান বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক মন্দা, অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি এবং তীব্র বিদ্যুৎ ঘাটতির বিষয়টিকে বিবেচনায় রেখে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ব্যতীত সিলেটে
5 বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটে সৃজনশীল পণ্য প্রদর্শনী মেলার আয়োজনের উদ্যোগকে স্থানীয়
7 সিলেটের পাথর ও বালুবহুল সীমান্তাঞ্চল জাফলংয়ের পাথর কোয়ারি থেকে তামাবিল স্থলবন্দর ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই দুই এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র
3 সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের সীমান্তপথ দিয়ে চোরাই পথে ভারতীয় পণ্য প্রবেশকে কেন্দ্র করে ‘লাইনম্যান’ খ্যাত শ্যাম কালার বিরুদ্ধে
4 রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে সিলেটে
5 সরকারি কর্মকাণে খরচ কমানো ও কৃচ্ছ্রসাধনের কঠোর নির্দেশনা চললেও সিলেট সিটি করপোরেশনে (সিসিক) দেখা গেছে বিপরীত চিত্র। সিলেট সফররত
6 সিলেট সদর উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-সিলেট ৮১ এর প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। 6 বুধবার (১৬ সেপ্টেম্বর)