editor
প্রকাশিত: 3:34 PM, December 5, 2021

ডা. সিকান্দার-সবতেরা বালিকা উচ্চ বিদ্যালয়ের যাত্র শুরু সোমবার
অপার সম্ভাবনার এক অনন্য জনপদ মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মুন্সিবাজার। এখানকার শিক্ষার্থীদের মনে লুকিয়ে থাকা অমিত সম্ভাবনাকে পর্যাপ্ত শুশ্রুষার মাধ্যমে একটি আলোকোজ্জ্বল আগামীর পথে হাঁটতে ও নারী শিক্ষার অগ্রযাত্রায় প্রতিষ্ঠা করা হয়েছে মেয়েদের প্রথম বিদ্যায়তন ডা. সিকান্দার-সবতেরা বালিকা উচ্চ বিদ্যালয়। সোমবার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে স্বপ্নের বিদ্যাপীঠের শুভ উদ্বোধন অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক কমিশনার ও আইন মন্ত্রণালয়ের সাবেক সচিব মুহাম্মদ ছহুল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, দৈনিক উত্তরপূর্ব’র সম্পাদক ও প্রকাশক শফিউল আলম চৌধুরী নাদেল, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিসবাহুর রহমান, রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান খান।
অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন বিদ্যালয় বাস্তবায়ন কমিটির সভাপতি ও এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরাছত আলী, এমসি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পদক, নিউ ইয়র্ক স্ট্যাট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শাখাওয়াত আলী, নিউ ইয়র্ক মাউন্ট সিনাই হসপিটালের বিশিষ্ট চিকিৎসক ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডা. মিতা চৌধুরী। বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে