editor

প্রকাশিত: 4:43 PM, March 19, 2020

সিলেটে গ্রাহকের ৫ লক্ষ টাকা আত্মসাৎ করেছে সার্চ এনজিও’র কর্মকর্তা ॥ থানায় মামলা

সিলেটে গ্রাহকের ৫ লক্ষ টাকা আত্মসাৎ করেছে সার্চ এনজিও’র কর্মকর্তা ॥ থানায় মামলা

3

স্টাফ রিপোর্টার
সিলেটে বেসরকারি এনজিও সংস্থা সার্চ এর এক কর্মকর্তা কর্তৃক গ্রাহকের ৫ লক্ষ আত্মসাৎ করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত কর্মকর্তা রেজাউল করিম কে আসামী করে ভুক্তভোগী আনিছুল হক সিলেট কতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালালেও এখনো আসামীকে গ্রেফতার করতে পারেনি।
জানা যায়, সিলেট শহরের বাগবাড়িতে অবস্থিত সার্চ নামক বেসরকারি এনজিও সংস্থায় চাকুরি করতেন রেজাউল করিম। তিনি কানাইঘাট উপজেলার মোঃ আব্দুল লতিফ এর পুত্র। সিলেট শহরের শিবগঞ্জ এলাকার বাসিন্দা আনিছুল হক এর সাথে পূর্ব পরিচয়ের সূত্রে তাকে নিজেদের এনজিও সংস্থায় বিনিয়োগ করতে নানা ভাবে প্রলোভন দেখান রেজাউল করিম। এক পর্যায় তার প্রস্তাবে উদ্বুদ্ধ হয়ে বিনিয়োগ করতে সম্মত হন তিনি। ২০১৯ সালের ৫ এপ্রিল তারিখে সিলেট শহরের বাগবাড়িতে অবস্থিত সার্চ নামক বেসরকারি এনজিও সংস্থায় গিয়ে রেজাউল করিম এর মাধ্যমে ৫লক্ষ টাকা বিনিয়োগ করেন আনিছুল হক। বিনিয়োগকৃত অর্থের লভ্যাংশ ৩ মাস পর পর দেয়ার কথা থাকলেও তা না দিয়ে নানা টালবাহানা শুরু করে রেজাউল করিম। এ অবস্থায় প্রায় ১ বছর অতিবাহিত হওয়ার পর চলতি মাসের ১৮ তারিখ বুধবার বিকালে ঐ এনজিও অফিসে যান আনিছুল হক। এ সময় অফিসের সম্মুখে রেজাউল করিম কে পেয়ে বিনিয়োগকৃত অর্থ ফেরত চান তিনি। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতন্ডা ঘটে, একপর্যায় রেজাউল করিম বিনিয়োগকারী আনিছুল হক কে টাকা দিতে অস্বীকার করেন এবং আর কোন দিন এই টাকা চাইতে গেলে তার প্রাণ নাশের হুমকি দিয়ে তাড়িয়ে দেন। এ অবস্থায় আনিছুল হক সিলেট কতোয়ালি মডেল থানায় এনজিও কর্মকর্তা রেজাউল করিম (২৫) কে আসামী করে প্রতারণা করে অর্থ আত্মসাৎ ও প্রাণ নাশের হুমকির অভিযোগে মামলা দায়ের করেন, মামলা নং ১৭, তারিখ ১৮-৩-২০২০ইং।
এ বিষয়ে সিলেট কতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ সফিক আহমদ বলেন, অর্থ আত্মসাৎ ও প্রাণনাশের হুমকীর বিষয়ে থানায় মামলা হয়েছে। পুলিশ আসামী রেজাউল করিম কে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রেখেছে। আইনের হাত থেকে কোন অপরাধী রেহাই পাবে না।

Sharing is caring!


আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ সংবাদ

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও মূল্যায়ন: শুরু হচ্ছে ৮ম সোনার তরী মেধাবৃত্তি পরীক্ষা

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও মূল্যায়ন: শুরু হচ্ছে ৮ম সোনার তরী মেধাবৃত্তি পরীক্ষা

8 ‘প্রতিভা বিকশিত কর, সুন্দর আগামী গড়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষা ও শিক্ষার্থীদের মেধার লালন এবং উন্নত চরিত্র গঠনের

অর্থ আইন-২০২৬ এর বিধান ব্যক্তি করদাতাদের আয়কর প্রদানে নিরুৎসাহিত করবে: অধ্যাপক শফিকুর রহমান

অর্থ আইন-২০২৬ এর বিধান ব্যক্তি করদাতাদের আয়কর প্রদানে নিরুৎসাহিত করবে: অধ্যাপক শফিকুর রহমান

5 অর্থ আইন-২০২৬ এ ব্যক্তি করদাতাদের ২০২৬-২০২৭ কর বছরের আয়কর রিটার্নে যেসব বিষয় উল্লেখ বাধ্য করা হয়েছে, তা ব্যক্তি করদাতাকে

বিএনপি নেতা বজলুর রহমান ফয়েজের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ

বিএনপি নেতা বজলুর রহমান ফয়েজের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ

8 ‘দৈনিক সিলেটের সংবাদ’ পত্রিকার প্রথম পাতায় বিএনপি নেতা ফয়েজসহ ৬জনের বিরুদ্ধে মামলা” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

সরকারি বিদ্যালয়ের ৫০ হাজার টাকার গাছ উধাও

সরকারি বিদ্যালয়ের ৫০ হাজার টাকার গাছ উধাও

3 সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সম্পদ রক্ষায় চরম অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। 7 বিদ্যালয় প্রাঙ্গণে থাকা

পর্তুগালের ভিসা দেওয়ার নামে টাকা নিয়ে লাপাত্তা ‘রাজু’স কনসালট্যান্সি কর্মকর্তা

পর্তুগালের ভিসা দেওয়ার নামে টাকা নিয়ে লাপাত্তা ‘রাজু’স কনসালট্যান্সি কর্মকর্তা

1 সিলেটে পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসার প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ১ লাখ টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে

দূতাবাস কর্মকর্তার সঙ্গে আলোচিত ব্যক্তির ‘মামা-ভাগনা’ সম্পর্কের অভিযোগ

দূতাবাস কর্মকর্তার সঙ্গে আলোচিত ব্যক্তির ‘মামা-ভাগনা’ সম্পর্কের অভিযোগ

3 ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে অতীতে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত এক ব্যক্তির পারিবারিক সম্পর্ক রয়েছে এমন অভিযোগ

বিএনপির নাম ভাঙিয়ে ‘বুঙ্গা’ ব্যবসা : কে এই ছদ্মবেশী চোরাকারবারি কামরান

বিএনপির নাম ভাঙিয়ে ‘বুঙ্গা’ ব্যবসা : কে এই ছদ্মবেশী চোরাকারবারি কামরান

3 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে যাওয়ার

আওয়ামী লীগের প্রভাবে গড়ে ওঠা তরিকুল সিন্ডিকেট এখনও সক্রিয়

আওয়ামী লীগের প্রভাবে গড়ে ওঠা তরিকুল সিন্ডিকেট এখনও সক্রিয়

1 স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর, জৈন্তাপুর, লালাখাল ও পায়রাখৈল সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই পণ্য প্রবেশ বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক

1
8