editor
প্রকাশিত: 8:51 PM, October 7, 2022

দেশের ক্রান্তিলগ্নে রওশন এরশাদের বিকল্প নেই
জাতীয়পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির কেন্দ্রীয় যুগ্ন আহবায়ক ও সাবেক এমপি এমএ গোফরান বলেছেন- দেশের এই ক্রান্তিলগ্নে সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয়পার্টির প্রধান পৃষ্টপোষক বেগম রওশন এরশাদ এমপি’র বিকল্প নেই। তার নেতৃত্বে জাতীয়পার্টিকে শক্তিশালী করে দেশ ও জাতির মুক্তির পথ খুজঁতে হবে। ইতিমধ্যে ব্যাংকক থেকে দেশবাসীকে সেই বার্তাই দিয়েছেন বেগম রওশন এরশাদ। আগামী নির্বাচনে তার নেতৃত্বই জাতীয়পার্টি দেশকে সটিক ধারায় পরিচালিত করতে উল্লেখযোগ্য ভুমিকা রাখবে বলে জানান তিনি।
তিনি শুক্রবার (৭ই অক্টোবর) সন্ধ্যায় সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারের গ্রান্ড বাফেট হোটেলের হলরুমে সিলেট বিভাগীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে জাতীয়পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির কেন্দ্রীয় যুগ্ন আহবায়ক অধ্যাপক মো. ইকবাল হোসেন রাজু বলেন- পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ জীবদ্দশায় সব সময় দেশের দুর্দিনে, দেশের ক্রান্তিলগ্নে সটিক সিদ্বান্ত নিয়ে জাতিকে রক্ষা করেছেন। যখনই দেশ গতি হারিয়েছে, এরশাদ তখই ভুমিকা রেখেছেন। এবার বেগম রওশন এরশাদের পক্ষে জাতীয়পার্টির সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে উঠেছেন। আগামী ২৬ নভেম্বর ঢাকায় ইতিহাস সৃষ্টি করবে জাতীয়পার্টি। তিনি বলেন- জাতীয়পার্টির তৃনমুলের কর্মীদের মতামত নিয়ে বেগম এরশাদ দল পরিচালিত করছেন, আগামীতেও করবেন। একই সঙ্গে ত্যাগী ও পরীক্ষিত তরুন নেতৃত্বকে এবার প্রাধান্য দিয়ে দেশের গতিশীলতা রক্ষায় বিচক্ষনতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।
জাতীয়পার্টির সিলেট বিভাগীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও সিলেট জেলা জাতীয়পার্টির সিনিয়র নেতা ইশরাকুল হোসেন শামীমের সভাপতিত্বে ও সদস্য সচিব মুহিবুল কাদির চৌধুরী পিন্টুর পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয়পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির কেন্দ্রীয় নেতা জহির উদ্দিন, ইস্রাফিল হোসেন, আজমল হোসেন জিতু, আব্দুল কাদের জুয়েল ও রাজশাহী জাতীয়পার্টির সিনিয়র নেতা সরদার জুয়েল। সিলেট বিভাগীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- সম্মেলন প্রস্তুতি কমিটির সিলেট বিভাগীয় যুগ্ন আহবায়ক আহসান হাবিব মঈন, যুগ্ন আহবায়ক বাশির আহমদ, দলের সিলেট বিভাগীয় মুখপাত্র মুজিবুর রহমান ডালিম, সিনিয়র সদস্য এডভোকেট গিয়াস উদ্দিন, তাজউদ্দিন এপলু, মুরাদ আহমদ, শিউলী আক্তার, আশরাফ চৌধুরী রাজু, রোজি বেগম, সেলিম আহমদ ও আব্দুল আহাদ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন