editor
প্রকাশিত: 9:11 PM, October 14, 2022

মুফতি ওয়াক্কাস স্মরণে সিলেট মহানগর জমিয়তের আলোচনা সভা ও দোয়া মাহফিল
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাবেক সভাপতি ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও হুইপ মুফতি মুহাম্মদ ওয়াক্কাস স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল ১৪ অক্টোবর শুক্রবার বিকেলে নগরীর মুসলিম সাহিত্য সংসদের হল রুমে অনুষ্ঠিত হয়।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা পরিষদের সদস্য শায়খুল হাদীস মাওলানা আব্দুল মালিক মোবারকপুরির সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শায়খুল হাদীস হাফিজ মাওলানা মনসুরুল হাসান রায়পুরি। প্রধান আকর্ষণ ছিলেন আওলাদে রাসুল সাঃ সায়্যিদ মাওলানা মওদুদ মাদানী ভারত।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মাওলানা আব্দুল মালিক চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি শায়খুল হাদীস মাওলানা শেখ মুজিবুর রহমান, সহ সভাপতি শায়খুল হাদীস হাজী মাওলানা ইমদাদ উল্লাহ, বেফাক সহ সভাপতি মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, মাওলানা নাসিম আরাফাত, সিলেট জেলা সভাপতি শায়খুল হাদীস মাওলানা আব্দুল মতিন ধনপুরি,সহ সভাপতি মাওলানা আব্দুল মতিন নবীগঞ্জী, প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান,মাওলানা মাসুক আহমদ সালামী, সিলেট মহানগর সহ সভাপতি মাওলানা খলিলুর রহমান,মাওলানা এম এ সালাম, মাওলানা আব্দুস সালাম, মাওলানা আব্দুল কাদির হোসাইনী, মাওলানা নুরুল হক বিশ্বনাথী।
উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মাওলানা আব্দুস সোবহান, মাওলানা এম এ সালাম, মাওলানা হাসান আহমদ, মাওলানা এম বেলাল আহমদ চৌধুরী, মাওলানা জাকারিয়া মাহমুদ,মাওলানা মাহমুদ হাসান বড়বন্দী, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা গাজী রহমত উল্লাহ, খেলাফত মজলিস সিলেট জেলা সহ সভাপতি ক্বারী মাওলানা সিরাজুল ইসলাম, সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সিলেট মহানগর সাধারন সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা নিয়ামত উল্লাহ ফরিদী, মাওলান সৈয়দ ছলিম কাসিমী,মাওলানা কবির আহমদ খান, মাওলানা আহমদ জাকারিয়া, শাহিদ হাতিমী, কায়সান মাহমুদ, খালেদ মাহমুদ,সালমান আহমদ, রেজাউর রহিম উসামা,মিজানুর রহমান, মিনহাজ চৌধুরী, আশরাফ হোসেন, বদরুল হোসেন।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলান আবু বকর সিদ্দিক সরকার।
সভায় বক্তারা বলেন, মুফতি ওয়াক্কাস শত প্রতিকূলতার মাঝেও অবিচল ও দৃঢ়তার সঙ্গে ইসলাম ও মুসলমানদের নেতৃত্ব দিয়েছেন। তিনি কখনো বাতিলের সামনে মাথা নত করেননি। তার আদর্শ সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। তিনি উলামায়ে কেরামের মুখপাত্র ছিলেন।
আলোচনা শেষে আল্লামা বশির আহমদ শায়খে বাঘা রাহঃ এর জীবনী গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। সবশেষে দোয়া পরিচালনা করেন আওলাদে রাসুল সাঃ সায়্যিদ মাওলানা মওদুদ মাদানী। বিজ্ঞপ্তি
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,
আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল