editor
প্রকাশিত: 4:39 PM, August 29, 2021

সিলেটের চার জেলাতেই বাড়ছে অক্সিজেন সক্ষমতা
নিজস্ব প্রতিবেদক
সিলেট বিভাগের চার জেলাতেই হাসপাতালে বাড়ানো হচ্ছেন অক্সিজেন সক্ষমতা। ইতোমধ্যে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধন করা হয়েছে।
হবিগঞ্জ ও মৌলভীবাজার সদর হাসপাতালে আগামী সপ্তাহের মধ্যে উদ্বোধন করা হবে অক্সিজেন প্ল্যান্টের। আর সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দু-একদিনের মধ্যে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট স্থাপন কাজের জন্য দরপত্র আহ্বান করা হবে।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, সিলেট নগরীর সরকারি-বেসরকারি হাসপাতালে করোনা চিকিৎসায় এক হাজার শয্যা থাকা সত্ত্বেও রোগীদের জায়গা দেওয়া যাচ্ছে না। কিন্তু বিভাগের অন্য তিন জেলা (সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ) সদর হাসপাতালে চালু করা করোনা ইউনিটে ২৬০ শয্যার মধ্যে খালি পড়ে আছে অর্ধেক।
হাসপাতাল সংশ্লিষ্টরা বলছেন, সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা না থাকায় আইসিইউ শয্যাও চালু করা যাচ্ছে না। সিলিন্ডার অক্সিজেন দিয়ে রোগীদের সেবা দেওয়া হচ্ছে। যে কারণে সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ সদর হাসপাতালে রোগী ভর্তির চাপও কম। সেন্ট্রাল অক্সিজেন না থাকায় জেলা হাসপাতালগুলোয় ভরসা করতে পারছেন না অনেকে। তারা উন্নত চিকিৎসার জন্য সিলেট শহরে ছুটে আসছেন। এ কারণে সিলেট নগরীর হাসপাতালগুলোয় রোগীর চাপ অনেক বেশি।
এমন পরিস্থিতিতেও চালু করা সম্ভব হয়নি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৪৫০ শয্যার করোনা ইউনিটটি। শুধু সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা না থাকায় ইউনিটটি বেকার হয়ে পড়েছিলো এতদিন।
তবে শেষ পর্যন্ত সকল জটিলতা কাটিয়ে সিলেট এমএ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সংযোগ স্থাপনে ২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং আগামী দু-একদিনের মধ্যে এ কাজের জন্য দরপত্র আহ্বান করা হবে বলে সিসিক সূত্র জানিয়েছে।
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমান রবিবার (২৯ আগস্ট) বলেন, ওসমানী হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট স্থাপনের কাজ দ্রুত শুরু করা হবে। অক্সিজেন প্লান্ট স্থাপনের কাজ যারা করে- এমন কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে। আগামী ২/১ দিনের মধ্যে সিসিকের পক্ষ থেকে দরপত্র আহ্বান করা হবে।
চলতি মাসের মাঝামাঝি সময়ে পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ. কে. আব্দুল মোমেনের ঐকান্তিক প্রচেষ্ঠায় ওসমানী হাসপাতালের ৫ম তলা থেকে ৮ম তলা পর্যন্ত অক্সিজেন প্লান্ট ও সেন্ট্রাল অক্সিজেন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনকে ২ কোটি টাকা প্রদান করা হয়। এ অর্থ সিসিকের কাছে ইতোমধ্যে এসে পৌঁছে গেছে।
এছাড়াও করোনা সংক্রমণ বাড়ায় বিভাগের অন্য তিনটি জেলা সদর হাসপাতালেও অক্সিজেন সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেয় সরকার।
জানা গেছে, গত বছর হবিগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট ও সেন্ট্রাল লাইন স্থাপনের উদ্যোগ নেয় সরকার। ইতোমধ্যে অক্সিজেন লিকুইড ট্যাংক স্থাপন করেছে প্রকৌশলী প্রতিষ্ঠান। দু-এ দিনের মধ্যেই কাজ শেষ করে অক্সিজেন সরবরাহ শুরু করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান লিনডে বাংলাদেশ।
হাসপাতালটির আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোমেন উদ্দিন চৌধুরী জানান, ইতোমধ্যে ট্যাংক স্থাপন হয়েছে। ৫ হাজার ৬৪৪ লিটার অক্সিজেন ধারণক্ষমতার সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট চালু হলে করোনা রোগীদের অক্সিজেন সাপোর্ট দেওয়া সহজ হবে। আইসিইউ সেবাও নিশ্চিত করা যাবে।
অপরদিকে, মৌলভীবাজারে হাসপাতালে ১১ হাজার লিটারের অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। এ হাসপাতালে অক্সিজেন লাইন ও ট্যাংকের কাজ প্রায় শেষ।
প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত স্পেকট্রা অক্সিজেন লিমিটেডের প্রকৌশলী তাহমিদুর রহমান শাকিল জানান, মৌলভীবাজারে ইতোমধ্যে ট্যাংক স্থাপন করা হয়েছে। এ সপ্তাহেই হাসপাতালটিতে অক্সিজেন সরবরাহ শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
এদিকে, সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধন করা হয়েছে গতকাল শনিবার। এর মাধ্যমে জেলার চিকিৎসা সেবায় নতুন দিগন্তের সূচনা হয়েছে। এই অক্সিজেন প্ল্যান্টের মাধ্যমে রোগীদের হাইফ্লু ক্যানোলা দেয়া সম্ভব হবে। এছাড়াও এই প্ল্যান্ট থেকে করোনা রোগী এবং সাধারণ রোগীরা প্রয়োজনীয় অক্সিজেন পাবেন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, করোনা সংক্রমণ বাড়ায় সিলেট শহরের হাসপাতালগুলোয় রোগীর চাপ বাড়ছে। এজন্য ওসমানীর নতুন ভবনে ৪৫০ শয্যার একটি করোনা ইউনিট চালুর প্রস্তুতি চলছে। এর অংশ হিসেবে শীঘ্রই ওসমানী হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের কাজ শুরু হবে। এছাড়া বিভাগের অন্য তিন জেলার সদর হাসপাতালেও বাড়ানো হচ্ছে অক্সিজেন সক্ষমতা।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৯/আগষ্ট/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে