admin
প্রকাশিত: 6:39 PM, December 20, 2024
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বিগত ৫ আগষ্টের গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পতনের পর নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তবর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। বিএনপি সহ দেশের সর্বস্থরের মানুষ এই সরকারকে অকুণ্ঠ সমর্থন দিয়েছে। কিন্তু পতিত ফ্যাসিবাদ রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করেছে। দেশী-বিদেশী শকুনের নজর পড়েছে আমার প্রিয় জন্মভূমির উপর। তাই একটি পক্ষ দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে চায়। এসব কঠিন মোবাকেলা করতে হলে দেশে একটি রাজনৈতিক সরকার প্রয়োজন। কারন রাজনৈতিক সরকার ছাড়া দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখা সম্ভব নয়। এজন্য দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংষ্কার শেষে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য আমরা অন্তবর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাই।
শুক্রবার বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দাউদ পুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আলম বাহারের সভাপতিত্বে, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওলিউর রহমান ও বিএনপি নেতা আরিফ আহমদ চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, তাজরুল ইসলাম তাজুল, আনোয়ার হোসেন মানিক ও কোহিনুর আহমদ, সহ দফতর সম্পাদক মাহবুব আলম, সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, জেলা যুবদলের সহ সভাপতি মইনুল ইসলাম মঞ্জুর, আব্দুল মালিক মল্লিক, এইচ এম খলিল, আব্দুল মজিদ, মহিদ আলী, সাদেক ইসলাম, রিফল আহমদ, হীরা মিয়া, গিয়াস উদ্দিন, ইয়াকুব রহমান, জামাল উদ্দিন, এটিএম মাহফুজ উদ্দিন, নুরুল ইসলাম, লয়লুছ মিয়া, সাজলু মিয়া, ছালেহ আহমদ, রাজু আহমদ, জামাল আহমেদ জুমন, আখতার হোসেন, জুবায়ের আহমদ শিমুল প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে