editor
প্রকাশিত: 5:08 PM, November 3, 2021
মৌলভীবাজার প্রতিনিধি::
মৌলভীবাজারের রাজনগরে সড়ক দুর্ঘটনায় তিন্নি আক্তার নামে প্রথমিক বিদ্যালয়ের এক ছাত্রীর মৃত্যু হয়েছে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।
ওসমানী হাসপাতালে ময়নাতদন্ত শেষে বুধবার রাতেই শিশুটির লাশ দাফন করা হয়েছে।
স্থানীয় সূত্র জানা যায়, রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের পৈতুরা গ্রামের মালিক মিয়ার মেয়ে পৈতুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্রী তিন্নি আক্তার তার পিতা-মাতার সঙ্গে গত বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাতে সিএনজি গাড়িতে আসছিল। মৌলভীবাজারের চাঁদনীঘাটের পাশে ইসলামপুরে মৌলভীবাজার-কুলাউড়া সড়কে উঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল সঙ্গে ধাক্কা লাগে এতে মোটরসাইকেল চালক এবং সিএনজিতে থাকা মালিক মিয়া, তার ৪র্থ শ্রেনীতে পড়ুয়া মেয়ে মিলি আক্তার মুন্নি ও ২য় শ্রেনীতে পড়ুয়া তিন্নি আক্তার ও তাদের মা আহত হন। তাদের দ্রুত মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়।
পরে তিন্নি আক্তারের অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসউতে চারদিন থাকার পর বুধবার সকালে তার মৃত্যু হয়।
পৈতুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গির আলম বলেন, গত বৃহস্পতিবার রাতে আমার বিদ্যালয়েরু ২য় শ্রেনীর ছাত্রী তিন্নি আক্তার মৌলভীবাজারের ইসলামপুরে সিএনজির সঙ্গে মোটরসাইকেলের চাপা ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হয়ে ওসমানী মেডিকেল কলেজের আইসিউতে ছিল। পরে আজ (বুধবার) সকালে মারা যায়।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে