editor
প্রকাশিত: 2:01 PM, November 6, 2021
নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে শরীফুল ইসলাম (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার ভোরে আখাউড়া উপজেলার শৌন লৌহঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শরীফুল উপজেলার ধরখার ইউনিয়নের ঘোলখার গ্রামের ইসমাঈল মিয়ার ছেলে। তিনি উপজেলার মোগড়া বাজার ভাড়া বাসায় থাকতেন। শরীফুল পেশায় মাইক্রোবাসচালক ছিলেন।
আখাউড়া থানার উপ-পরিদর্শক মো. জাকির হোসেন জানান, উপজেলার মোগড়াবাজার ভাড়া বাসা থেকে ভোররাতে মোটরসাইকেলে করে মাইক্রোবাস আনতে মালিকের বাড়ি যাচ্ছিলেন।
এসময় শৌন লৌহঘর এলাকায় পৌঁছালে রাস্তায় ঝুলে থাকা ডিশের তারে প্যাঁচিয়ে মোটরসাইকেল নিয়ে সড়কে ছিটকে পড়েন। এতে তিনি গুরুতর আহত হন। দীর্ঘক্ষণ অজ্ঞান হয়ে পড়ে থাকার পর স্থানীয়দের সহযোগিতায় টহল পুলিশ আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
প্রাথমিক চিকিৎসা শেষে স্বজনরা সকালে ব্রাহ্মণবাড়িয়া নেয়ার পথে তার মৃত্যু হয় বলে ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী