editor
প্রকাশিত: 7:07 PM, November 5, 2021
অনলাইন ডেস্ক
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ৮৯০ জনের। এছাড়া এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১৯৬ জন।
আজ শুক্রবার (৫ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গতকাল দেশে করোনাভাইরাসে সাত জনের মৃত্যু এবং ২৪৭ জন আক্রান্ত হন। ফলে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে।
সবশেষ হিসেবে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭০ হাজার ৬৮১ জনে।
দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৭৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৪ হাজার ৪৭৮ জন। সারাদেশে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ৮৩৩টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৭ হাজার ৯৫টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৪৬৬টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি চার লাখ ৪৫ হাজার ২৯৪টি।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার এক দশমিক ১২ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক শূন্য চার শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৭৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় দেশে মৃত তিনজনের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন। মৃত তিনজনের মধ্যে চট্টগ্রাম বিভাগে একজন, রাজশাহী বিভাগে একজন ও ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন। মৃত তিনজনের সবাই সরকারি হাসপাতালে মারা গেছেন।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে দুজন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৬১ জন ও আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৭ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন তিন লাখ ৮৬ হাজার ৩৪২ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন তিন লাখ ৪৯ হাজার ৮২২ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৩৬ হাজার ৫২০ জন।
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী