editor
প্রকাশিত: 2:43 PM, November 1, 2021
অনলাইন ডেস্ক
ভারতে করোনার প্রকোপ আগের চেয়ে অনেক কমেছে। কিন্তু এখনো প্রতিদিন অসংখ্য মানুষ আক্রান্ত হচ্ছেন।
এমন পরিস্থিতিতে বলিউডে ফের হানা দিল এই মহামারি। এবার আক্রান্ত হলেন অভিনেত্রী ঊর্মিলা মাতণ্ডকর। তবে তার শারীরিক অবস্থা ভালো আছে।
সোমবার (০১ নভেম্বর) সামাজিক মাধ্যমে ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন ঊর্মিলা। বর্তমানে নিজ বাড়িতে কোয়ারান্টিনে রয়েছেন ৪৭ বছর বয়সী এই তারকা।
ঊর্মিলা লেখেন, ‘আমার করোনা রিপোর্ট পজিটিভ। তবে ভালো আছি এবং বাড়িতে কোয়ারান্টিনে রয়েছি। সম্প্রতি যারা আমার সংস্পর্শে এসেছে, তারা কোভিড পরীক্ষা করিয়ে নিন। সবাই নিজের খেয়াল রাখুন। সাবধানে দীপাবলি উদযাপন করুন’।
সম্প্রতি অভিনেত্রী শাবানা আজমি আয়োজিত একটি ‘গেট টুগেদার’-এ অংশ নিয়েছিলেন ঊর্মিলা। সেখানে আরও উপস্থিত ছিলেন অভিনেতা অনিল কাপুরও। একসঙ্গে পোজ দিয়ে ছবি তুলে সামাজিক মাধ্যমেও সেটি পোস্ট করেছেন।
একসময় বলিউডে দাপিয়ে অভিনয় করতেন ঊর্মিলা। উপহার দিয়েছেন একাধিক হিট সিনেমা। সে তালিকায় রয়েছে ‘রঙ্গিলা’, ‘জুদাই’, ‘দৌড়’, খুবসুরত ইত্যাদি।
তবে এখন আর তিনি অভিনয়ে নিয়মিত নন। ২০১৪ সালে মরাঠি সিনেমা ‘আজোবাতে’র মাধ্যমে শেষবার বড় পর্দায় দেখা গেছে তাকে। তবে রাজনীতিতে সক্রিয় রয়েছেন তিনি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন