editor
প্রকাশিত: 6:46 PM, September 9, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরীতে করোনা ভাইরাসের গণটিকার দ্বিতীয় দফার দ্বিতীয় ডোজ শেষ হয়েছে। শেষ দিনে আজ বৃহস্পতিবার টিকা পেয়েছেন ১৭ হাজার ২৮৯ জন।তিন দিনে মোট ৬৪ হাজার ৯৫৫ জন মানুষ পেয়েছেন এই টিকা।
জানা গেছে, নগরীর ২৭টি ওয়ার্ডে তিনটি করে ৮২টি কেন্দ্রে গত দুদিন থেকে চলছে গণটিকার দ্বিতীয় ডোজ প্রদানের কার্যক্রম। আজ শেষ দিনে টিকা পাওয়া ১৭ হাজার ২৮৯ জনের মধ্যে পুরুষ ৮ হাজার ৭৪৫ ও নারী ৮ হাজার ৫৪৪ জন রয়েছেন।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
উল্লখ্য, গত মাসের শুরুর দিকে সিলেটসহ সারাদেশে গণটিকাদান কার্যক্রম শুরু হয়। এসময় প্রথম ডোজ গ্রহণ করেন বিপুল সংখ্যক মানুষ। এবার তাদেরকে গণটিকা কার্যক্রমের আওতায় দ্বিতীয় ডোজ প্রদান করা হয়। গত মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হয়েছে এই কার্যক্রম। টিকা নিতে বিভিন্ন কেন্দ্রে মানুষের ভিড় লক্ষ্য করা যায় ৩ দিনই।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ২৫ বছরের ঊর্ধ্ব বয়সীরা গত ৭ থেকে ৯ আগস্ট গণটিকার আওতায় সিলেট বিভাগের ২ লাখ ৩৫ হাজার ১১৮ জন প্রথম ডোজ গ্রহণ করেছিলেন। এর মধ্যে সিলেট জেলার ১৩ উপজেলায় ২২২টি বুথে ৫৮ হাজার ৬৮৮ জনকে দেওয়া হয়েছিল প্রথম ডোজ।
এছাড়া সিলেট নগরীতে গত ৭ আগস্ট গণটিকায় প্রথম ডোজ নেন ২২ হাজার ৭৫৩ জন। দ্বিতীয় দিন ২৪ হাজার ২৯৪ জন এবং তৃতীয় দিন ১৯ হাজার ৩৯৯ জন টিকা নেন। সব মিলিয়ে প্রথমবারের তিন দিনে নগরীতে গণটিকা নিয়েছিলেন ৬৬ হাজার ৪৪৬ জন।
এদিকে, গণটিকার দ্বিতীয় দফার প্রথম দিনে গত মঙ্গলবার সিলেট নগরীতে ২২ হাজার ৬২৩ জনকে দেওয়া হয়েছে টিকা। এর মধ্যে রয়েছেন ১২ হাজার ৬২৩ জন পুরুষ ও নারী ১০ হাজার ২১৪ জন।
পরদিন (গতকাল) বুধবার টিকা দেওয়া হয়েছে ২৫ হাজার ৪৩ জনকে। এর মধ্যে পুরুষ ১২ হাজার ৭৯০ ও নারী ১২ হাজার ২৫৩ জন।
আর শেষ দিনে টিকা দেওয়া হয়েছে ১৭ হাজার ২৮৯ জনের মধ্যে পুরুষ ৮ হাজার ৭৪৫ ও নারী ৮ হাজার ৫৪৪ জন রয়েছেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৯/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে