editor
প্রকাশিত: 7:11 PM, December 7, 2021

সিলেটে ভাসমান বেডে সবজি ও মসলা চাষ বিষয়ক কৃষক প্রশিক্ষণ
সিলেট অঞ্চলে আধুনিক পদ্ধতিতে ভাসমান বেডে বছরব্যাপী সবজি ও মসলা চাষ বিষয়ক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ ৭ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে নগরীর উপশহরস্থ বিএআরআই হল রুমে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সিটিটিউট সরেজমিন গবেষণা বিভাগ সিলেটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদুল ইসলাম নজরুল এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএআরআই (প্রশিক্ষণ ও যোগাযোগ উইং) এর পরিচালক ড. মুহাম্মদ সামসুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৃত্তিকা গবেষণা ইন্সটিটিউস সিলেটের ঊর্ধ্বতন বৈজ্ঞান কর্মকর্তা মুশফিক আহমদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাম্মদ সামসুল আলম বলেন, ভাসমান বেডে চাষের মাধ্যমে উৎপাদিত ফসল সম্পূর্ণ বিষক্রিয়ামুক্ত। এর মাধ্যমে স্থান, সময় ও অর্থের অপচয় রোধ হয়। তিনি ভাসমান বেডে সবজি ও মসলা চাষে কৃষকদের উদ্বুদ্ধকরণ সহ বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে সম্যক ধারণা প্রদান করেন এবং চাষের ব্যাপারে নিজেদের পাশাপাশি অন্যকেও উৎসাহিত করার জন্য কৃষকদের প্রতি আহবান জানান।
ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা, সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্পের অর্থায়নে ও সরেজমিন গবেষণা বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সস্টিটিউট (বারি) সিলেট আয়োজিত কর্মশালায় সিলেটের ৩০ জন কৃষক অংশ গ্রহণ করেন।-বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে