editor
প্রকাশিত: 6:34 PM, June 5, 2021
ডেস্ক রেপোর্ট
অল রোটারী ক্লাব অব সিলেট জোন এর উদ্যোগে গত ৪জুন শুক্রবার রাতে সিলেট নগরীর স্টেশন ক্লাবে রোটারী সিলেট জোনের কর্মকর্তার সাথে ডিজিই আবু ফয়েজ খান চৌধুরীর অফিসিয়াল মতবিনিময় ও রোটারী ডিস্ট্রিক্ট ৩২৮২ এর ডিজিএন্ডডি ইঞ্জিনিয়ার মতিউর রহমান এর সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রোগ্রাম চেয়ারম্যান পিপি হানিফ মোহাম্মদ এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিডিজি ইঞ্জিনিয়ার এম এ লতিফ, আইপিডিজি লে. কর্ণেল (অব) এম আতাউর রহমান পীর, ডিজিই আবু ফয়েজ খান চৌধুরী, ডিজিএন্ডডি ইঞ্জিনিয়ার মতিউর রহমান, সাবেক ডিষ্ট্রিক্ট ফার্ষ্টলেডি ফিরোজা রহমান, ডিষ্ট্রিক্ট ফিউচার ফাষ্টলেডি মুনমুন আফরোজ, সামিনা ইসলাম, পিপি মোঃ সেলিম খান, মোঃ মাসুম আহমদ চৌধুরী, পিপি সামছুল হক দিপু।
মতবিনিময় সভার শুরুতে ডিজিই আবু ফয়েজ খান চৌধুরীকে রোটারী সিলেট জোনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় তিনি রোটারী নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, বিশ্ব মানবতার কল্যাণে রোটারী ইন্টারন্যাশনাল নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাই রোটারী নেতৃবৃন্দকে একটি সুন্দর আগামীর ভবিষ্যত গড়ার জন্য নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে। সকলের সম্মলিত প্রয়াসই রোটারী অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে পারে।
মতবিনিময় সভা শেষে ডিজিএন্ডডি ইঞ্জিনিয়ার মতিউর রহমানকে রোটারী সিলেট জোনের পক্ষে থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধিত অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মতিউর রহমান বলেন, আর্ন্তজাতিক অঙ্গনে রোটারী একটি প্রশংসিত নাম। এরমূলে রয়েছে রোটারীয়ানদের শ্রম ও প্রচেষ্টা। তাই বিশ্বব্যাপী রোটারীকে আরও সুপ্রতিষ্টিত করতে সকল রোটারীয়ানকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
পৃথক পৃথক অনুষ্ঠানে রোটারী সুরমা ও কুশিয়ারা জোনের বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্টবৃন্দ ছাড়াও ডিষ্ট্রিক্ট এসিস্ট্যান্ট গর্ভনর এবং ডিষ্ট্রিক্ট অফিসিয়াল কর্মকর্তাগণ বক্তব্য রাখেন। পরে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন