editor
প্রকাশিত: 12:52 PM, October 14, 2021

জামন্ডপে কোরআন পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুরে সংঘর্ষ, নিহত ৩
অনলাইন ডেস্ক
কুমিল্লায় পূজামন্ডপে কোরআন পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে পুলিশ ও বিক্ষুব্ধ জনতার মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজনের জনের মৃত্যু হয়েছে। এ ঘটনা তদন্তে আজ বৃহস্পতিবার জেলা প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে হাজীগঞ্জে ১৪৪ ধারা জারি রয়েছে। একই সঙ্গে ওই রাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ।
বুধবার রাতে চাঁদপুর জেলা হাজিগঞ্জ উপজেলার হাজীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। এই ঘটনায় গুলিতে ৩ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- বাবলু (২৮), আল আমিন (১৮) ও হৃদয় (১৪) নামে এক কিশোর। এছাড়া পুলিশ-জনতাসহ ৩৫-৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ারশেল ছুড়েছে বলে জানা যায়। এদিকে, সহিংস পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাজীগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
পরিস্থিতি শান্ত করতে হাজীগঞ্জ উপজেলা চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন, পৌর মেয়র আসম মাহবুব উল আলম লিপনসহ নেতারা ও পুলিশ প্রশাসন প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।
হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ বলেন, আমরা পরিস্থিতি সামাল দিতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
হামলাকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন, মৃত্যুর কথা জেনেছি। তবে সংখ্যা নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। পরিস্থিতি বর্তমানে ভালো রয়েছে।
হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ জানান, হাজীগঞ্জ বাজার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
ডিএসএস/১৪/অক্টোবর/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে