editor
প্রকাশিত: 9:14 PM, March 27, 2022

ক্যাম্পাস থিয়েটার সিলেট জেলা সংসদের বিশ্ব নাট্য দিবস উদযাপন
যথাযোগ্য মর্যাদায় বিশ্ব নাট্য দিবস পালন করেছে ক্যাম্পাস থিয়েটার আন্দোলন সিলেট জেলা সংসদ।
রোববার (২৭ মার্চ) বিকাল ৪টায় পূর্ব শাহী ঈদগাহস্থ সিলেট জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে বিশ্বনাট্য দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, কথামালা ও নাটক প্রদর্শনীর আয়োজন করে।
ক্যাম্পাস থিয়েটার আন্দোলন সিলেট জেলা সংসদের সভাপতি মো. বেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাব্বির পরিচালনায় বক্তব্য রাখেন ক্যাম্পাস থিয়েটার আন্দোলন সিলেট জেলা সংসদের সাধারণ সম্পাদক অসিত বরণ দাশ গুপ্ত, নির্বাহী সদস্য রাজিব দে চৌধুরী।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ক্যাম্পাস থিয়েটার আন্দোল সিলেট জেলা সংসদের নির্বাহী সদস্য খালেদ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, তুষার সরকার ও অনুষ্ঠানও কর্মশালা বিষয়ক সম্পাদক পল্লবী দাস মৌ প্রমুখ।
শোভাযাত্রা ও কথামালা শেষ হওয়ার পর রুবায়েত আহমদের রচনায় এবং আসাদুজ্জামান আসাদ ও উষাকান্ত বিশ্বাসের নির্দেশনায় থিয়েটার মুরারিচাঁদ প্রদর্শন করে নাটক ‘দেশ’।
এসময় উপস্থিত দর্শক ও ছোট বন্ধুদের অংশগ্রহণে উৎসবমুখর হয়ে উঠে আয়োজন। -বিজ্ঞপ্তি
3 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
1 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
2 স্টাফ রিপোর্টার: 8 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
2 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
4 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 6 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ
6 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 5 শুক্রবার (২১
4 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল
6 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)