editor
প্রকাশিত: 11:58 PM, April 13, 2022

অচিরেই দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে : এডভোকেট নাসির খান
সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের কার্যক্রম আরো গতিশীল করতে উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে, অচিরেই নাম প্রকাশ করা হবে। বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রা জনসম্মুখে তুলে ধরতে দলীয় নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে।
নাসির উদ্দিন খান ১৩ এপ্রিল বুধবার উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শুভেচ্ছা কমিউনিটি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট শাহ মোশাহিদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ সমশের সিরাজ, প্রচার সম্পাদক এডভোকেট আব্বাছ উদ্দিন, কৃষি বিষয়ক হাজী ফারুক আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী রইছ আলী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট সালেহ আহমদ হীরা, উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, উপ-প্রচার সম্পাদক মতিউর রহমান মতি, সদস্য ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, সদস্য এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, শহিদুর রহমান শাহিন, সাবেক সদস্য ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মইনুল ইসলাম।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আব্দুস সালাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, মাসুদ উদ্দিন আহমদ, আব্দুল মতিন, উপজেলা আওয়ামীলীগ নেতা বশির মিয়া, আব্দুল আহাদ, ফয়জুল করিম হেলাল, রফিক উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলফাজ উদ্দিন, নেছার আলী, তপন চন্দ পাল, হাজী আতিকুর রহমান, সেলিম আহমদ, আছাব আলী, সিলাম ইউ/পি চেয়ারম্যান শাহ অলিদুর রহমান, জালালপুর ইউ/পি চেয়ারম্যান ওয়েছ আহমদ, লালাবাজার ইউ/পি চেয়ারম্যান তোয়াজুল হক তুহিন, দাউদপুর ইউ/পি চেয়ারম্যান আতিকুল হক, জেলা তাঁতীলীগ সভাপতি আলমগীর হোসেন, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জায়েদ আলী, মদন মোহন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি অরুণ দেবনাথ সাগর, জেলা ছাএলীগের সাবেক সহ-সভাপতি শাহীন আলী, দক্ষিণ সুরমা উপজেলা কৃষকলীগের সভাপতি আফতাব আলী, দক্ষিণ সুরমা রেস্তোরা মালিক সমিতির সভাপতি হাজী আব্দুস ছত্তার, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের আহবায়ক নূরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আশিক আলী, যুবলীগনেতা বদরুল আলম তুহিন, লায়েক আহমদ জিকু, উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার আলম মিতুন, সেচ্ছাসেবকলীগনেতা মনজ্জুর আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছদরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতাউর রহমান সানি, ছাত্রলীগনেতা নাঈম আহমদ সহ উপজেলা সবকয়টি ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন প্রমুখ। দোয়া পরিচালনা করেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন