editor

প্রকাশিত: 6:58 PM, September 1, 2023

সিলেটে কারামুক্তি উপলক্ষে শ্রমিক নেতা আবু বকরকে গণসংবর্ধনা প্রদান

সিলেটে কারামুক্তি উপলক্ষে শ্রমিক নেতা আবু বকরকে গণসংবর্ধনা প্রদান

সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট-১৬৬৯ এর সাধারণ সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক এর কারামুক্তি উপলক্ষে এক গণসংবর্ধনা অনুষ্ঠান ১ সেপ্টেম্বর শুক্রবার সকালে নগরীর জিন্দাবাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু।
সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি হাফিজ আব্দুল মালিক এর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আলমগীর।
সংবর্ধিত অতিথির বক্তব্যে রাখেন জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক। জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট মহানগর ব্যাটারি চালিত রিকসা মালিক শ্রমিক কল্যাণ পরিষদের সহ সভাপতি আনোয়ার হোসেন আনাই, সিসিকের ১০নং ওয়ার্ড শাখার সভাপতি খাজা মিয়া, শাহপরান থানা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিলেট জেলা কৃষি শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুব আলম, গোয়াইনঘাট থানা মৎসবীজী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন বিরাই, জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক দ্বিন ইসলাম, প্রচার সম্পাদক বাহার উদ্দিন, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মোল্লা, সুবিদবাজার শাখার সভাপতি আক্কাস আলী, শাহীঈদগাহ শাখার সভাপতি আলমগীর হোসেন সালমান,
বালুচর শাখার সভাপতি জহুরুল ইসলাম, মজুমদার পাড়া শাখার সভাপতি আব্দুল জব্বার, কানিশাইল শাখার সাধারণ সম্পাদক রাসেল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি লায়েক আহমদ, চৌখিদেখী শাখা সভাপতি মোবারক আলী, সাদাপাড়া শাখা সভাপতি আইয়ুব আলী প্রমুখ। এছাড়াও অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আজিজুর রহমান।
সংবর্ধনা অনুষ্ঠান বক্তারা বলেন, হামলা মামলা আর নির্যাতন করে শ্রমজীবী শ্রমিকদের অধিকার থেকে বঞ্চিত করা যাবেনা। মিথাকে পিছনে ফেলে বিশিষ্ট শ্রমিক নেতা আবু বকর সিদ্দিক এর কারামুক্তির মাধ্যমে সত্যের বিজয় নিশ্চিত হয়েছে। বক্তারা বলেন, শ্রমিকরা কখনো অন্যায় ও অপরাধের সাথে জড়িত থাকেনা, পরিশ্রমের মাধ্যমে হালাল জীবীকা নির্বাহ করে সৎভাবে জীবন যাপন করছেন। বক্তারা জীবিকা অর্জনের পাশাপাশি আখেরাতের কল্যাণে ইসলামের আলোকে জীবন গঠনের জন্য শ্রমিকদের প্রতি আহবান জানান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়