editor
প্রকাশিত: 5:35 PM, November 16, 2024
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ওপর দিয়ে বয়ে যাওয়া মরা গোগালী ছড়ার পাশ্ববর্তী নিম্নাঞ্চলের হাওরে চলতি মৌসুমে বোরো চাষের জন্য কুলাউড়া উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুল মুহিত বাবলুর অর্থায়ানে ও এলাকাবাসীর সহযোগিতায় প্রায় ১০০ ফুট বাঁধ নির্মাণ করা হয়েছে ।
জানা যায়, মরা গোগালীছড়ার ওই স্থানে কোন সুইসগেট না থাকায় শুষ্ক মৌসুমে পানি আটকানো সম্ভব হয়না যার কারনে অনেকে চাইলেও বোরো ধান চাষে আগ্রহী হতে পারেন না।
বিষয়টি নিয়ে স্থানীয় এলাকার কৃষক ময়ুব আলী, সাহেদ আহমদ, সাইফুর রহমানসহ কয়েজন ব্যক্তি সমাজ সেবক আব্দুল মুহিত বাবলুর সহযোগিতা চান পরে তিনি তার ব্যক্তিগত উদ্যোগে এলাকাবাসী কে সাথে নিয়ে উক্ত বাঁধ নির্মাণ করতে সক্ষম হন। এ বাঁধটি দেয়ার কারনে কাদিপুর ইউনিয়নের গুপ্তগ্রাম,তিলকপুর, ভাগমতপুর, মৈন্তামসহ কয়েকটি গ্রামের কৃষক বোরো ধান চাষ করতে পারবেন। এ ছাড়াও পৌর এলাকার বিহালা, সোনাপুর, দেখিয়ারপুর ভুকশিমইল ইউনিয়নের কাড়েরা, বড়দল এলাকার কৃষকরাও উপকৃত হবেন বলে জানা যায় ।
স্থানীয় সাইফুর রহমান জানান, কোন সুইস গেটের ব্যবস্থা না থাকায় এই বাঁধ নির্মাণ করার কারনে ছড়ার আশপাশের এলাকার কৃষকেরা বোরোধান চাষ করতে পারবেন আমরা এলাকাবাসীর পক্ষ থেকে বাবলু ভাইকে ধন্যবাদ জানাই তিনি এর আগে ২০২১ সালে এরকম একটি বাঁধ করে আমাদেরকে বোরো ক্ষেতের উপযোগী করে দিয়েছেন। আমরা চাই যদি এখানে একটি স্থায়ী সুইসগেট করে দেওয়া হয় তাহলে স্থানীয়ভাবে কৃষকরা বোরো চাষের প্রতি আরো ব্যাপকভাবে উৎসাহী হবেন।
স্থানীয় ময়ুব আলী বলেন, পানির জন্য আমরা বোরোধান আবাদ করতে বাধাগ্রস্ত হতে হয়। সরকারি কোন সহযোগিতা না পেয়ে আমরা বাবলু ভাইয়ের সহযোগিতায় নিজেরাই বাঁধ নির্মাণ করছি।
আব্দুল মুহিত বাবলু বলেন, এই এলাকাসহ আশপাশের বিভিন্ন গ্রামের মানুষ পানির অভাবে বোরোধান ফলনে আগ্রহী হননা আমি এই বিষয়টি জেনে তাৎক্ষনিক তাদের সাথে যোগাযোগ করে এখানে একটি অস্থায়ী বাঁধ নির্মাণ করতে সক্ষম হই, তবে সরকারি উদ্যোগে এখানে যদি একটি সুইস গেটের ব্যবস্থা করা হয় তাহলে অনেক কৃষক বোরোধান ফলনে আগ্রহী হবেন বলে আমার বিশ্বাস।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে