editor

প্রকাশিত: 3:50 PM, December 10, 2024

নারী জাগরণের অগ্রযাত্রায় বেগম রোকেয়া প্রেরণার উৎস : খান মোঃ রেজা – উন-নবী

সিলেটে বেগম রোকেয়া দিবসে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান

নারী জাগরণের অগ্রযাত্রায় বেগম রোকেয়া প্রেরণার উৎস : খান মোঃ রেজা – উন-নবী

সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা – উন-নবী বলেছেন, নারীর ক্ষমতায়ন ও শিক্ষা, আর্থ-সামাজিক উন্নয়ন, অধিকার ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বেগম রোকেয়ার অবদান অনস্বীকার্য।

নারী জাগরণের অগ্রযাত্রায় অন্তহীন তিনি প্রেরণার উৎস। নারী আন্দোলনের পৃথিকৃত বেগম রোকেয়াকে অনুসরণ করে দেশের নারীরা সর্বক্ষেত্রে সফলতা অর্জন করেছেন। সফল নারীদের পিছনে একজন স্বপ্নবাজ পুরুষ থাকায় নারীরা উন্নয়ন-অগ্রযাত্রায় অংশ গ্রহণ করে এগিয়ে যাচ্ছেন। তিনি শ্রেষ্ঠ জয়িতাদের অভিনন্দন জানিয়ে বলেন, নারীরা মায়ের জাতি, তাঁদের স্থান সবার উপরে। নারীদের উৎসাহ- উদ্দীপনা ও সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে হবে। তিনি বেগম রোকেয়ার আদর্শ অনুসরণ করে নারী সমাজকে আরো বেশি কাজ করার আহবান জানান।

বিভাগীয় কমিশনার রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৪ উদযাপন” উপলক্ষে সিলেট জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এবং সমমনা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এর উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও জেলা পর্যায়ে সিলেট জেলায় ২০২৪ সালে নির্বাচিত জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেটের পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান, স্হানীয় সরকার সিলেট এর উপ পরিচালক সুবর্ণা সরকার।

মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক শাহিনা আক্তার এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠান সঞ্চালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের শিশু সুরক্ষা কর্মকর্তা প্রিয়াংকা দাস রায়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী।

“নারী কন্যার সুরক্ষা করি সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে বেগম রোকেয়া দিবসের আলোচনা সভায় শ্রেষ্ঠ জয়িতাদের মধ্যে থেকে দু’জন অনুভূতি প্রকাশ করেন। জেলা পর্যায়ে সিলেট জেলায় ২০২৪ সালে নির্বাচিত জয়িতারা হচ্ছেন-অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মোছাঃ আম্বিয়া খাতুন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী শেখ রওশন আরা নিপা,শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হালিমা বেগম,সফল জননী নারী -নুরজাহান বেগমও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী- ডেইজি আক্তার পপি।

শ্রেষ্ঠ ৫ জন জয়িতাকে ফুলের শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন প্রধান অতিথি সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা- উন-নবী সহ অতিথিবৃন্দ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর