editor
প্রকাশিত: 5:25 PM, June 8, 2021
বিশ্বনাথ প্রতিনিধি:: চিকিৎসা সেবায় ইউকে’র স্টাইলে জিপি সিস্টেম চালু হলো সিলেটের বিশ্বনাথে। মঙ্গলবার পুরান বাজারের জগন্নাথপুর রোডে হোসাইন কমপ্লেক্সের ২য় তলায় এই সেবা নিয়ে নিউলাইফ মেডিকেল সার্ভিস নামের এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়।
এছাড়া উদ্বোধন উপলক্ষে মঙ্গল ও বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে রোগি দেখছেন ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ ডাক্তাররা।
এরআগে সোমবার সন্ধ্যায় এ বিষয়ে সাংবাদিক ও সূধীজনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নিউলাইফ মেডিকেল সার্ভিসের প্রধান কামাল আহমদ মাছুম। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ডায়বেটিস বিশেষজ্ঞ ও ঢাকাকাস্টের চিকিৎসক প্রফেসর ডা. মো. মুনতাসির ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকাকাস্টের চিকিৎসক ডা. ফারহিল। সভায় প্রতিষ্ঠানের সেবা সর্ম্পকে বিস্তারিত তুলে ধরেন, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. মিজানুর রহমান ও প্রতিষ্ঠানের মেডিকেল অফিসার ডা. নিশাত রহমান।
তারা বলেন, নিউলাইফ মেডিকেল সার্ভিসে প্রতিদিন একজন গাইনী বিশেষজ্ঞ নারী ডাক্তার ও মেডিসিন বিশেষজ্ঞ পুরুষ ডাক্তার নিয়মিত রোগি দেখবেন। এছাড়া জটিল রোগিদের জন্য অনলাইনের মাধ্যমে রোগি দেখবেন ঢাকার বিশেষজ্ঞরা।
রোগিদের প্রয়োজনবোধে প্রতি সপ্তাহে এই প্রতিষ্ঠানে ঢাকার বিশেষজ্ঞরা এসে রোগি দেখবেন। পাশাপাশি ইউকে’র জিপি সিস্টেমের মতো বিশ্বনাথের সকল রোগিরা রেজিস্টেশন করে চিকিৎসা সেবা মোবাইল ফোন বা অনলাইনে পাবেন।
তারা বলেন, এখন ঘরে বসে ঢাকার অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেয়া যাবে এবং প্রয়োজনে অভিজ্ঞদের চিকিৎসাসেবাও পাওয়া যাবে।
প্রতিষ্ঠানের ডাইরেক্টর নুর ইসলাম খানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের ডাইরেক্টর সাইদুল ইসলাম, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গির আলম খায়ের, সাধারণ সম্পাদক নবীন সোহেল, আক্তার আহমদ শাহেদ, সাংবাদিক নুর উদ্দিন, মো. আবুল কাশেম সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ডিএসএস/০৮জুন২০২১/রেদওয়ান
আমাদের ইউটিউব:-
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন