editor
প্রকাশিত: 2:42 PM, September 3, 2021
অনলাইন ডেস্ক
১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) রাতে একটি বেসরকারি টেলিভিশনে টকশোতে অংশ নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা জানান।
শুক্রবার (০৩ সেপ্টেম্বর) দুই দিনের সফরে শিক্ষামন্ত্রী সকালে চাঁদপুরে যান। সেখানে দুপুর ১২টায় সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের মহামায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন শেষে মন্ত্রী উপস্থিত সাংবাদিকদের একই কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, সর্বশেষ সিদ্ধান্তে ১১ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা বলা হয়েছিল। আমরা আশা করছি ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারবো ইনশাআল্লাহ।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর ব্যাপারে আমরা আবারও বসবো। বিশ্ববিদ্যালয়ের বিষয়ে সিদ্ধান্ত সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল নেয়। তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা চেয়েছে অন্তত প্রত্যেক শিক্ষার্থীর যেন প্রথম ডোজ টিকা সম্পন্ন হয়। আমরা তখন বিশ্ববিদ্যালয় খোলার জন্য তারিখ নির্ধারণ করেছিলাম। এখন আবার তাদের সঙ্গে কথা বলবো অক্টোবরের মাঝামাঝি খুলে দেওয়া যায় কিনা। আর তারা যদি আগেও খুলতে চায় খুলতে পারেন।
তিনি বলেন, প্রথমে সিদ্ধান্ত হয়েছিল ১৮ বছরের উপরে যাদের বয়স তাদের করোনা টিকা দেওয়া হবে। পরবর্তীকালে সরকার ১২ বছরের উপরে যাদের বয়স তাদেরও টিকা দেওয়ার সিদ্ধান্ত নেয়। এখন তাদের বয়স অনুযায়ী ওই ধরনের টিকার ব্যবস্থা করছে সরকার।
দুই দিনের সফরে শিক্ষামন্ত্রী সকালে চাঁদপুরে আসেন। এদিন তিনি সরকারের নানা উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেন।
এ সময় চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মো. মিলন মাহমুদসহ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৩/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
5 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
5 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
8 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
4 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
3 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত
5 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
1 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 1 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ
7 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট)