editor
প্রকাশিত: 5:46 PM, January 7, 2022

জাপা নেতার পিতার ১০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া
মহানগর জাতীয় পার্টি নেতা দুলাল আহমদের পিতা-সোনারপাড়া বায়তুননূর জামে মসজিদের প্রতিষ্ঠাতা মুতওয়াল্লি হাজী মৌলভী আঃ শহিদ ছইদ মিয়ার ১০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দুআ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা মরহুম হাজী মৌলভী আঃ শহিদ ছইদ মিয়ার ছেলে মহানগর জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা যুগ্ম আহবায়ক মৌলভী আবুল কালাম দুলাল মিয়ার উদ্যোগে তাঁর নিজ বাড়ীতে দুআ অনুষ্ঠিত হয়।
দোয়ায় মরহুম হাজী মৌলভী আঃ শহিদ ছইদ মিয়াসহ সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনা করা হয়। দুআ পরিচালনা করেন,সোনারপাড়া বায়তুননূর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নূর আহমদ কাশেমী।
এসময় উপস্থিত ছিলেন প্রয়াত জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক জাতীয় পার্টির সিলেট জেলা সভাপতি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন,জাতীয় পার্টি নেতা মাহবুবুর রহমান মাহবুব,আব্দুল মালেক খাঁন,মহানগর যুব সংহতির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মাহমুদ,সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রকিব তুহিন,জেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব এম বরকত আলী,আলহাজ্ব শামসুজ্জামান কবির,মদন মোহন কলেজের সাবেক প্রফেসার আব্দুল হান্নান, আহবায়ক জাতীয় ছাত্র সমাজ ও সিলেট মহানগর পরিবেশ বিষয়ক সম্পাদক আফজাল হোসেন মুন্না,যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মোহাম্মদ ফরিদ উদ্দিন, মহানগর যুব সংহতির সদস্য মোস্তাক আহমদ,আবু তাহের তানভীর,আঃ আহাদ মুন্না,আব্দুল্লাহ মিয়া ও আবুল হোসেন সোহান প্রমুখ। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন