editor
প্রকাশিত: 11:28 PM, March 23, 2021
দিরাই প্রতিনিধি
হিন্দু যুবক কর্তৃক ফেসবুকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতাকে নিয়ে আপত্তিকর স্ট্যাটাস দেওয়াকে কন্দ্রে করে সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও এলাকার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তার ব্যক্তিগত তহবিল থেকে অনুদান প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৯০ পরিবারকে নগদ ৫ হাজার টাকাসহ বেশী ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মাঝে আরো ৩ হাজার টাকা ও ১ বান্ডিল করে ঢেউটিন বিতরণ করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাশেদ ইকাবাল চৌধুরী, শাল্লা উপজেলার পরিষদের চেয়ারম্যান আল আমিন চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার আল মুক্তাদির হোসেন, হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল।
একইস্থানে বেলা ২টয় দিরাই ও শাল্লা উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত ৯০ পরিবারের মাঝে স্থানীয় সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তার পক্ষে ৫ হাজার টাকা করে প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, দিরাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজ উদ দৌলা তালুকদার, অ্যাডভোকেট সোহেল আহমদ, সংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অভিরাম তালুকদার, আওয়ামী লীগ নেতা আসাদ উল্লাহ, দিরাই পৌর মেয়র উপজেলা যুবলীগ নেতা বিশ্বজিৎ রায়, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য নাজমুলহক, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী পিন্টু হাওয়াই, হাবিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিবেকানন্দ তালুকদার বকুল, সাবেক চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, দিরাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শাহজাহান সরদার, দিরাই উপজেলা যুবলীগ নেতা লালন মিয়া, কামরুজ্জামান, শাল্লা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রান্টু চৌধুরী, দিরাই পৌর যুবলীগ সভাপতি সারোয়ার আহমদ, সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, শাল্লা উপজেলা যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী অপু, দিরাই উপজেলা ছাত্রলীগ সভাপতি পারভেজ রহমান, সোহেল মিয়া, রজীব রায়, মাসুম আহমেদ প্রমুখ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে