editor

প্রকাশিত: ১:১৮ পূর্বাহ্ণ, জুলাই ২, ২০২১

মার্কিন কূটনীতিক মনে করেন আইএসবধূ শামীমাকে বৃটেনে ফিরতে দেয়া উচিত

মার্কিন কূটনীতিক মনে করেন আইএসবধূ শামীমাকে বৃটেনে ফিরতে দেয়া উচিত

মার্কিন কূটনীতিক মনে করেন আইএসবধূ শামীমাকে বৃটেনে ফিরতে দেয়া উচিত

2

অনলাইন ডেস্ক
আইএস বধূ হিসেবে পরিচিত শামীমা বেগমকে বৃটেনে ফিরতে দেয়ার দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক একজন কূটনীতিক। তিনি বলেছেন, শামীমা বেগম এখন আর বিপজ্জনক নন। তাকে বৃটেনে ফিরতে দেয়া উচিত। বৃটেনের একটি ট্যাবলয়েড পত্রিকার অনলাইন সংস্করণ এ খবর দিয়ে বলছে, এই কূটনীতিক হলেন ক্রোয়েশিয়ায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার গলব্রাইট। তিনি জঙ্গি গোষ্ঠী আইএস’র শিকারে পরিণত হওয়া ব্যক্তিদের জন্য মাঝে মাঝে কাজ করেন। এখন তিনি দৃষ্টি দিয়েছেন শামীমা বেগমের দিকে। শামীমা যখন বৃটেন থেকে পালিয়ে সিরিয়া যান, তখন তার বয়স ছিল মাত্র ১৫ বছর। তিনি স্কুলে পড়তেন।

6

সেখানে গিয়ে তিনি ডাচ এক জিহাদিকে বিয়ে করেন। তার ঔরসে তিন সন্তানের মা হন শামীমা। কিন্তু সেসব সন্তানের মধ্যে একটিও বেঁচে নেই। ওদিকে ২০১৯ সালে বৃটিশ সরকার তার নাগরিকত্ব বাতিল করে। কারণ, বৃটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শামীমা বেগমকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করে।

8

কিন্তু কূটনীতিক গলব্রাইট দ্য টেলিগ্রাফকে বলেছেন, আমি শামীমার সঙ্গে কথা বলেছি। তিনি একদল নারীর অংশ এখন। তারা এরই মধ্যে আইএসকে একেবারে প্রত্যাখ্যান করেছেন। তার সম্পর্কে আমি অনেকটা জানি। এতে তার প্রতি আমার আস্থা এসেছে যে, তিনি আর বিপজ্জনক হবেন না।

উল্লেখ্য, সম্প্রতি এই কূটনীতিক কানাডিয়ান একজন মাকে সাহায্য করেছেন। তার সহায়তায় সিরিয়ার আল রোজ শরণার্থী শিবির থেকে মুক্তি পেয়েছেন ওই নারী। বর্তমানে ওই শরণার্থী শিবিরেই অবস্থান করছেন শামীমা। কানাডিয়ান ওই নারী কুর্দিস্তান দিয়ে সীমান্ত অতিক্রম করে ইরাকে প্রবেশ করেছেন এবং কনস্যুলার সহায়তা চেয়েছেন। তিনি আইএস বা আইসিস সম্পর্কে তথ্য দিয়েছেন মার্কিন কর্তৃপক্ষকে। বর্তমানে তিনি এবং তার চার বছর বয়সী মেয়ে ওই শিবিরের বাইরে। ওই শিবিরকে দেখা হয় অনিরাপদ হিসেবে।

8

গলব্রাইট বলেন, কানাডিয়ান ওই নারীর বিষয়টি ছিল একটি বিশেষ ঘটনা। এখনও আল রোজ শরণার্থী শিবিরের বিষয়ে নীতি গ্রহণের বিষয় আছে। যদি কোনো দেশ তার নাগরিককে ফিরিয়ে নিতে চায় তাহলে তাকে ওই শিবির থেকে বের করে আনা সম্ভব। তাই গলব্রাইট বিশ্বাস করেন, বৃটিশ সরকারের সহায়তা ছাড়া শামীমা বেগমকে ওই শিবির থেকে মুক্ত করা যাবে না। কানাডার ওই নারীর মতো শামীমাকে মুক্ত করা যাবে না। কারণ, কানাডার ওই নারীর এখনও কানাডিয়ান নাগরিকত্ব আছে। কিন্তু শামীমা বেগমের নাগরিকত্ব না থাকায় তার কোনো যাওয়ার জায়গা নেই।

তিনি আরো বলেন, বৃটিশ সরকারের মৌলিক অবস্থান হলো, তারা শামীমাকে বিপজ্জনক মনে করে। কিন্তু আমি তা সত্য মনে করি না।

নাগরিকত্ব বাতিল করার বৃটিশ সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছেন শামীমা বেগম। তিনি এতে যুক্তি দেখিয়েছেন যে, বৃটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে রাষ্ট্রহীন করে দিয়েছে। কিন্তু সরকার বলছে, শামীমার এই দাবি সত্য নয়। কারণ, তার পিতামাতা দু’জনেই বাংলাদেশ থেকে গিয়েছেন বৃটেনে। কিন্তু বাংলাদেশও জোর দিয়ে তাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে।

শামীমা বেগমকে রাষ্ট্রহীন করে দেয়ার বিতর্কের বাইরেও তার আইনজীবীরা বলেছেন, শামীমা শিশু পাচারকারীদের কবলে পড়ে থাকতে পারেন এবং তিনি এখন সিরিয়ায় অবস্থান করছেন। তাকে যৌনতায় পথভ্রষ্ট করতে এবং জোরপূর্বক বিয়ে করার জন্যই এসব করা হয়েছে। এ বিষয়টি বৃটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিবেচনায় নেয়া উচিত।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব করেন ডেভিড ব্লান্ডেল কিউসি। তিনি বলেছেন, এসব দাবি আন্দাজনির্ভর। কারণ, শামীমা বেগম নিজে কখনো বলেননি যে, তাকে পাচার করা হয়েছে। ওদিকে সাংবাদিক অ্যানড্রু দ্রুরি’কে সম্প্রতি এক সাক্ষাৎকারে শামীমা বলেছেন, আমি মনে করি না যে, আমি একজন সন্ত্রাসী ছিলাম। আমি মনে করি, আমি একটি বাচ্চা মেয়ে ছিলাম, যে একটি ভুল করে ফেলেছে।

2

 

ডিএসএস/০২/জুলাই/২০২১/নুরুল

Sharing is caring!


আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ সংবাদ

মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় দক্ষ মিডওয়াইফের বিকল্প নেই

মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় দক্ষ মিডওয়াইফের বিকল্প নেই

2 সিলেটে মাতৃস্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য সেবার মানোন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

সিলেটে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

6 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী সাঁতার (অনূর্ধ্ব-১৫)

ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সমাজ সংস্কারে আইনজীবীদের ভূমিকা রাখতে হবে: খন্দকার আব্দুল মুক্তাদির

ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সমাজ সংস্কারে আইনজীবীদের ভূমিকা রাখতে হবে: খন্দকার আব্দুল মুক্তাদির

1 শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা।

সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

6 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বিএনপি নেতা আব্দুল কাদির সমছুকে বিমানবন্দরে সংবর্ধনা

বিএনপি নেতা আব্দুল কাদির সমছুকে বিমানবন্দরে সংবর্ধনা

5 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

2 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

7 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণফ্রন্ট কোতোয়ালি থানা নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন

8 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬

1
2