editor

প্রকাশিত: 11:33 PM, March 25, 2021

তৃণমূলের ভোটেই নেতৃত্ব নির্ধারণ হবে ৮, ৯ ও ১০ এপ্রিল গোলাপগঞ্জ, বিয়ানীবাজার ও বিশ^নাথের সম্মেলন

তৃণমূলের ভোটেই নেতৃত্ব নির্ধারণ হবে ৮, ৯ ও ১০ এপ্রিল গোলাপগঞ্জ, বিয়ানীবাজার ও বিশ^নাথের সম্মেলন

সিলেট জেলা বিএনপির সভায় ডা. জাহিদ

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সিলেট বিভাগীয় টিম লিডার অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, চাপিয়ে দেওয়া নয়, তৃণমূলের ভোটেই ইউনিয়ন থেকে জেলা পর্যন্ত নেতৃত্ব নির্ধারণ করা হবে। দলের যোগ্য, ত্যাগী ও পরিক্ষীত নেতৃবৃন্দকে নেতৃত্বে নিয়ে আসতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও সার্বিক তত্ত্বাবধানে এ সম্মেলন ও কাউন্সিল কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তিনি আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে গণতন্ত্র ও ভোটাধিকার পূণরুদ্ধারের সংগ্রামে নেতাকর্মীদের সকল মত পার্থক্য ভুলে সংগঠনকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে কাজ করার আহ্বান জানান।
বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) কলিম উদ্দিন আহমদ মিলন। সভায় সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, আবুল কাহের চৌধুরী শামীম, এডভোকেট আব্দুল গফফার, আশিক উদ্দিন চৌধুরী, আব্দুল কাইয়ূম চৌধুরী, অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, এডভোকেট আশিক উদ্দিন, ময়নুল হক চৌধুরী, আব্দুল মান্নান, ফখরুল ইসলাম ফারুক, শাহ জামাল নুরুল হুদা, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মাজহারুল ইসলাম ডালিম, এড. হাসান আহমদ পাটোয়ারী রিপন, আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী, আবুল কাশেম ও শামীম আহমদ।
সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো ও সদ্য প্রয়াত স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমদ ও ভাইস চেয়ারম্যান মেজর জেনা. (অব:) রুহুল আলম চৌধুরী সহ মরহুম নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত কামনা করা হয়। সভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করা হয়। একই সাথে গুম নামক অপরাজনীতির শিকার সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ি চালক আনসার আলীর সন্ধান দাবি করা হয় ও অসুস্থ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল সহ অসুস্থ নেতৃবৃন্দের সুস্থতা কামনা করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে দ্রুত জেলা সম্মেলন সম্পন্ন করার জন্য বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্তসমূহের মধ্যে; ৮ এপ্রিল গোলাপগঞ্জ পৌর বিএনপির সম্মেলন ও কাউন্সিল, ৯ এপ্রিল বিয়ানীবাজার পৌর বিএনপির সম্মেলন ও কাউন্সিল ও ১০ এপ্রিল বিশ^নাথ উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে। কাউন্সিলরদের সরাসরি ভোটে উপজেলা ও পৌর কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহ সভাপতি, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হবেন। ইউনিয়ন কমিটির ক্ষেত্রে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ওয়ার্ড নেতৃবৃন্দের ভোটে নেতৃত্ব নির্ধারণ হবে। সভায় বালাগঞ্জের ইউনিয়ন কমিটি নিয়ে সৃষ্ট সমস্যা জেলা কর্তৃক সমাধান করে দেয়ায় ধন্যবাদ প্রস্তাব গৃহিত হয়।
সভায় ইউনিয়ন সম্মেলনে জেলা নেতৃবৃন্দ ও সাংগঠনিক টিমের নেতৃবৃন্দ উপস্থিত থাকতে হবে। সভায় ৩ সদস্যের একটি আপিল কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন, জেলা আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, সদস্য আবুল কাহের চৌধুরী শামীম ও আব্দুল কাইয়ূম চৌধুরী। সভায় গোয়াইনঘাট উপজেলা বিএনপির আহবায়ক লুৎফুর রহমানের ইন্তেকালের প্রেক্ষিতে নতুন আহ্বায়ক নিয়োগ নিয়ে সৃষ্ট জটিলতা আলাপ আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে সমাধান করা হয়। সভায় গোয়াইনঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম সদস্য উসমান গণিকে ভারপ্রাপ্ত আহ্বায়ক নিযুক্তের সিদ্ধান্ত হয়। একই সাথে মরহুম লুৎফুর রহমানের জীবদ্দশায় গঠিত সকল ইউনিয়ন কমিটি ও ইউনিয়ন কমিটি কর্তৃক গঠিত ওয়ার্ড কমিটি বৈধ ও বহাল থাকবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। গোয়াইনঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির শূণ্য একজন সদস্য পদে আব্দুল কাদিরকে মনোনীত করা হয়। একই সাথে দক্ষিণ সুরমা উপজেলার একটি শূণ্য পদে কুহিনুর আহমদকে মনোনীত করা হয়। সভায় সংশোধিত ১৩টি সাংগঠনিক টিম সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সর্বশেষ বৈঠকের সিদ্ধান্তের আলোকে জকিগঞ্জ উপজেলা ও পৌর ও ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির কমিটি গঠন কার্যক্রম সম্পন্নের তাগিদ দেওয়া বিষয়টি অবহিত করা হয়। প্রদত্ত তাগিদ ও নির্দেশনার প্রেক্ষিতে জকিগঞ্জ উপজেলা ও পৌর কমিটি তাদের কার্যক্রম শুরু করে, যা সভায় অবহিত করা হয়। কিন্তু ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির কার্যক্রম এখন পর্যন্ত শুরু না করায় উপজেলা আহ্বায়ককে শোকজের বিষয়টি জেলা আহ্বায়ক সভায় উপস্থাপন করলে সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১০ এপ্রিলের মধ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলার সবকটি ইউনিটের কমিটি গঠন কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়। অন্যথায় জেলা কমিটি যেকোন সিদ্ধান্ত নিতে পারবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

সংশোধিত সাংগঠনিক টিমের দায়িত্বে যারা; কানাইঘাট উপজেলা ও পৌরতে আবুল কাহের শামীম ও ইশতিয়াক আহমদ সিদ্দিকি, বিয়ানীবাজার উপজেলা ও পৌরতে আশিক উদ্দিন চৌধুরী ও নাজিম উদ্দিন লস্কর, কোম্পানীগঞ্জ উপজেলায় আব্দুল কাইয়ুম চৌধুরী ও আবুল কাশেম, ওসমানীনগর উপজেলায় অ্যাডভোকেট আব্দুল গফফার ও অ্যাডভোকেট আশিক উদ্দিন,  ফেঞ্চুগঞ্জ উপজেলায় ময়নুল হক চৌধুরী ও আহমেদুর রহমান চৌধুরী মিলু, জৈন্তাপুর উপজেলায় আলী আহমদ ও মামুন রশিদ মামুন, জকিগঞ্জ উপজেলা ও পৌরতে আব্দুল মান্নান ও মাজহারুল ইসলাম ডালিম, গোলাপগঞ্জ উপজেলা ও পৌরতে আব্দুল আহাদ খান জামাল ও মাহবুবুল হক চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলায় মাহবুবুর রব চৌধুরী ফয়ছল ও অ্যাডভোকেট হাসান আহমদ পাটেয়ারী রিপন, গোয়াইনঘাট উপজেলায় অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও শামীম আহমদ, বালাগঞ্জ উপজেলায় অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী ও ফখরুল ইসলাম ফারুক, বিশ্বনাথ উপজেলা ও পৌরতে শাহ জামাল নুরুল হুদা ও সিদ্দিকুর রহমান পাপলু, সিলেট সদর উপজেলায় কামরুল হুদা জায়গীরদার ও আবুল কাহের শামীম। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন