admin
প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২১

নগর বিএনপির ক্ষোভ ও বিস্ময় প্রকাশ
আমদানি-রপ্তানির জন্য তামাবিল স্থলবন্দর খুলে দেওয়ায় ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করে বিবৃতি দিয়েছে সিলেট মহানগর বিএনপি। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় নেতৃবৃন্দ এই বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, আজকে গোটা জাতির কাছে নয়, সমগ্র বিশ্বের কাছে প্রমাণিত বর্তমান সরকার করোনাভাইরাস মোকাবেলায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে। সরকারের ব্যর্থতার কারণে সারা দেশের ন্যায় সিলেটেও স্বাস্থ্য ব্যবস্থার ভঙ্গুর অবস্থা ফুটে উঠেছে এবং সংক্রমণ ও মৃত্যু প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে। মানুষ আজ অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে। সিলেটের একটি হাসপাতালও যেখানে আইসিইউ বেড খালি নেই।
এরপরও তামাবিল স্থলবন্দর কর্তৃপক্ষ ও প্রশাসন খুলে দেয় তামাবিল স্থলবন্দর। এটা প্রশাসনের উদাসিনতা ছাড়া আর কিছুই না। ভারত থেকে প্রতিদিন এই তামাবিল স্থলবন্দর দিয়ে আমদানী-রপ্তানিযোগ্য পণ্য ও মানুষের মাধ্যমে ভারতীয় ভ্যারিয়েন্ট সিলেটে ব্যাপকভাবে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতীয় ভ্যারিয়েন্টের কারনে বিশ্বের অন্যান্য দেশ ভারতের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছে। আর সিলেটের তামাবিল স্থলবন্দর খুলে দিয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃক সিলেটবাসীর প্রতি তামাশা করছে। করোনা ভাইডরাস প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থাসহ অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে দেশের তথা সিলেটবাসীর নিরাপত্তার কথা বিবেচনা করে তামাবিল স্থলবন্দর বন্ধ করার আহ্বান জানান তারা। বিজ্ঞপ্তি
ডিএসএস/০৭/জুলাই/২০২১/নুরুল
3 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ
2 সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে সাবেক প্যানেল মেয়র এবং
5 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক রাজধানী সিলেটে এখন উৎসবের আমেজ। প্রচারণার শেষ সময়ে এসে দম ফেলার
5 সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মুবাশ্বির আলীর পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করেছেন সিলেট-১আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল
5 সিলেট মহানগর বিএনপির সভাপতি গতকাল রবিবার প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে
5 আহমেদ শাকিল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে যে নির্বাচনী হাওয়া বইছে, তার ব্যতিক্রম নয় সিলেট-৪ আসনও।
5 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল
8 সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে নগরীর ১৬নং ওয়ার্ড বিএনপি, স্বেচ্ছাসেবকদল, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে লিফলেট