editor

প্রকাশিত: 7:54 PM, July 7, 2021

 প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় যুবক কারাগারে

 প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় যুবক কারাগারে

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের চুনারুঘাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তিসহ সরকারের বিরুদ্ধে ফেইসবুকে অপপ্রচারমূলক পোস্ট প্রদান করায় কৃষকলীগ নেতার দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মোনফাসির মিয়া (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পরে তাকে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

পুলিশ তার সহযোগী ও আপন ভাই আলমগীর মিয়াকে খুজছে। মুনফাসির মিয়া চুনারুঘাট উপজেলার গোলগাঁও গ্রামেরমৃত আতাব মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোনফাসির মিয়া তার ফেইসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি, সরকারের বিরুদ্ধে অপপ্রচার এমনকি পুলিশের বিরুদ্ধেও অপপ্রচার চালিয়ে আসছে। তারভাই জামায়াত কর্মী আলমগীর মিয়াসহ অজ্ঞাত আরও আসামী এই সকল পোস্ট ফেইসবুকে লাইক ও কমেন্ট দিয়ে ভাইরাল করে।

বিষয়টি আওয়ামী লীগের নেতাকর্মীদের নজরে আসলে শুরু হয় অস্থিরতা। পরে মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়ন কৃষকলীগ সভাপতি মো. আব্দুল ওদুদ স্বপন বাদী হয়ে চুনারুঘাট থানায় মোনফাসির মিয়া ও তার ভাই আলমগীর মিয়ার নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২/৩জনকে আসামী করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। মঙ্গলবার রাতেই পুলিশ অভিযান চালিয়ে মোনফাসির মিয়াকে গ্রেফতার করে।

এ ব্যাপারে মামলার বাদী মো. আব্দুল ওদুদ স্বপন বলেন. প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের বিরুদ্ধে এ ধরনের অপ-প্রচারের কারনে একজন দলীয় কর্মী হিসাবে আহত হয়ে তিনি মামলাটি দায়ের করেছেন।

আসামীরা জামায়াতে ইসলামের কর্মী হিসাবে সাঈদীকে নিয়েও বিভিন্ন উসকানীমূলক পোস্ট দেয়। তিনি দ্রুত আসামীকে গ্রেফতার করায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান।

এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি তদন্ত চম্পক ধাম জানান, আসামীদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকায় মামলাটি আমি নিজে তদন্তের দায়িত্ব নিয়েছি। ফেইসবুকে আসামীদের এ ধরনের প্রচারণার ফলে রাজনৈতিক নেতাকর্মীদের মাঝে অস্থিরতা সৃষ্টির পাশাপাশি আইন-শৃঙ্খলার অবনতি হওয়ার সম্ভাবনা দেখা দেয়। আমরা ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও অজ্ঞাত আসামী এবং নেপথ্যে থাকা চক্রের সন্ধান পাওয়ার জন্য গ্রেফতারকৃত আসামী মোনফাসির মিয়ার বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করব। এজাহারভুক্ত অপর আসামী আলমগীর মিয়াকেও গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।

ডিএসএস/০৭/জুলাই/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন