admin
প্রকাশিত: 2:01 PM, July 10, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটের বিমানবন্দর থানাধীন বড়শালা এলাকা থেকে মানিক মিয়া (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে। এসময় পুলিশ তার কাছ থেকে পানির বোতেল রক্ষিত বিদেশী মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মদের মূল্য ৪ হাজার টাকা বলে জানায় পুলিশ।
এ ঘটনায় মাদক আইনে মানিক মিয়াকে আসামী করে মামলা দায়ের করে পুলিশ। শনিবার (১০ জুলাই) সকালে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। শুক্রবার (৯ জুলাই) রাতে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মানিক মিয়া সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর গ্রামের পূর্ব কাপন গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর থানার ওসি মাইনুল ইসলাম জাকির। তিনি বলেন, গোপন তথ্যে পুলিশ অভিযান চালিয়ে মানিক মিয়াকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি পানির বোতল উদ্ধার করে পুলিশ। যাচাই-বাছাই করে দেখা যায় পানির বোতলে বিদেশী মদ রয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে।
ডিএসএস/১০/জুলাই/২০২১/রুজি
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না