editor

প্রকাশিত: 1:27 AM, March 30, 2021

ভাগ্য রজনীতে সিলেটে মসজিদগুলোতে মুসল্লিদের ঢল

ভাগ্য রজনীতে সিলেটে মসজিদগুলোতে মুসল্লিদের ঢল

নিজস্ব প্রতিবেদক
ভাগ্য রজনীর রাত পবিত্র শবে বরাত। মহিমান্বিত এই রাতে মাবুদের দরবার বান্দার জন্য খোলা থাকে। বলা হয়, বান্দার জন্য শবে বরাতের রাত ‘ভাগ্য রজনী’। আর এই রাতে এবাদতে মশগুল থাকার কথা বান্দার। কিন্তু করোনা ভাইরাসের ভয়াবহতায় গত বছর শবে বরাত ঘরে বসে পালন করেছিলেন মুসল্লিরা। মসজিদ মুখী হয়েছিলেন খুব কম সংখ্যক মুসল্লি। তবে এবার করোনা ভাইরাসে আক্রান্তের হার বাড়তে থাকলেও পবিত্র এই রজনীতে ঘরে বসে নয় মসজিদে ইবাদত বন্দেগীতে মশগুল মুসল্লিরা।
সোমবার (২৯ মার্চ) পবিত্র শবে বরাতের রাতে এশার নামাজে সিলেটের মসজিদগুলোতে মুসল্লিদের ঢল নেমেছে। যথাযথ ভাবগাম্ভীর্যে লাইলাতুল বরাতের রাত্রীতে এবাদত বন্দেগীতে ঘর ছেড়ে মসজিদে মসজিদে মানুষের ঢল নেমেছে। বাড়তি মুসল্লির চাপ সামলাতে কোথাও কোথাও মসজিদের ছাদ, পাশের সড়কেও নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদে এশার নামাজ আদায়ে মুসল্লিদের তিল ধারণের ঠাঁই ছিল না। মসজিদ থেকে মাজারের প্রধান ফটক ছাড়িয়েও সড়কে কাতার বেধে নামাজ আদায় করেছেন মুসল্লিরা। নগরের বড় বড় মসজিদগুলোও ছিল লোকে লোকারণ্য। নামাজ শেষে মাজার জিয়ারত করতে লোকজনের উপচে পড়া ভিড় সামলানো দায় হয়ে পড়েছে আইনশৃঙ্খলা বাহিনী ও মাজার কর্তৃপক্ষের। সরেজমিনে দেখা যায়, এশার নামাজ আদায়ের পর লোকজন দলে দলে গিয়ে হযরত শাহজালাল (র.), শাহপরান (র.)সহ বিভিন্ন অলীদের মাজার ও কবর জিয়ারত করছেন। শবে বরাত উপলক্ষে মসজিদ ও মাজারগুলোর সামনে বসেছে আতর, টুপি, সুরমা, জায়নামাজ, তসবিহ, ধর্মীয় বই-পুস্তিক, আগরবাতি, মোমবাতি, ফুলঝরির পসরা। স্থানীয় দোকানগুলোর পাশাপাশি ভাসমান দোকানিরা এসব উপকরণ নিয়ে বিক্রির জন্য বসেছেন। এশার নামাজ আদায়ের পর বিভিন্ন মসজিদে মুসল্লিরা রাত জেগে এবাদত বন্দেগীর করার ফজিলত নিয়েও খতিবগণকে বয়ান পেশ করতে শোনা যায়। শবে বরাতের তাৎপর্য নিয়ে আলোচনার পাশাপাশি খতমে কোরআন, মিলাদ, কিয়াম, জিকির, তাহাজ্জুতসহ বিভিন্ন ধরনের নফল নামাজের ফজিলত সম্পর্কে বয়ানে উল্লেখ করা হয়। আল্লাহ তায়ালা সকলকে যেনো করোনা থেকে সুরক্ষা দেন এবং মোনাজাতে আল্লাহর কাছে বেশি বেশি চাওয়ার জন্য বলা হয়।
মুসলমানরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় সোমবার সন্ধ্যা নামার পর থেকেই নফল নামাজ আদায়, কোরআন তিলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিলসহ নানা ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে রাতটি অতিবাহিত করছেন।
এশার নামাজের পরে প্রতি মসজিদে মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। করোনাভাইরাসের জন্য গত শবে বরাতে সরকারি বিধিনিষেদের জন্য সিলেটের মসজিদগুলোতে মুসল্লি সমাগম কম ছিলো। তবে এবারে সিলেটের শাহজালাল মাজার মসজিদ এবং নগরীর বড় বড় মসজিদসহ সকল মসজিদে রয়েছে মুসল্লিদের উপচেপড়া ভিড়।
সৌভাগ্যের এ রজনীতে নগরীসহ সারা সিলেটের নারী-পুরুষ-শিশু-বৃদ্ধসহ সর্বস্তরের মুসলমান মসজিদসহ বাসা-বাড়িতে কোরআন তিলাওয়াত, নফল নামাজ ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত-বন্দেগিতে মশগুল আছেন। এ উপলক্ষে ধর্মপ্রাণ নারী-পুরুষ নফল রোজাও পালন করেছেন। বাসাবাড়ি ছাড়াও মসজিদে মসজিদে রাতভর চলছে নফল নামাজ, পবিত্র কোরআন তিলাওয়াত, ওয়াজ মাহফিল, অন্যান্য ইবাদত-বন্দেগি।
ইবাদত-বন্দেগি ছাড়াও মরহুম মা-বাবা এবং স্বজন-প্রিয়জনদের কবর জিয়ারতও করছেন মুসল্লিরা। এমন ইবাদত-বন্দেগি সিলেটের বেশিরভাগ মুসলমান নারী-পুরুষ করবেন সারা রাত জেগে। ফজরের নামাজের পরে আবারও সিলেটের সকল মসজিদে ব্যক্তিগত এবং মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হবে। ‘শবে বরাত’ হলো সৌভাগ্যের রজনী, যাকে আরবিতে বলা হয় ‘লাইলাতুল বরাত’। হিজরি বর্ষপঞ্জির শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত। মহান আল্লাহ তাআলা এ রাতে বান্দাদের জন্য তাঁর অশেষ রহমতের দরজা খুলে দেন। মহিমান্বিত এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা বিগত জীবনের সব ভুলভ্রান্তি ও পাপের জন্য মহান আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে ভবিষ্যৎ জীবনে পাপ-পঙ্কিলতা পরিহার করে পরিশুদ্ধ জীবনযাপনের জন্য আল্লাহর রহমত কামনা করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন