editor
প্রকাশিত: 4:00 PM, August 6, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেটে আরো ১৬ জন করোনাক্রান্ত ব্যক্তি মারা গেছেন। সর্বশেষ চব্বিশ ঘন্টায় সংক্রমণ ধরা পড়েছে ৭৫৮ জনের শরীরে। তাদের নিয়ে শনাক্ত সংখ্যা ৪৪ হাজার ছাড়িয়ে গেছে।
আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে সিলেট বিভাগে করোনায় মারা গেছেন ১৬ জন। এর মধ্যে ১৩ জনই সিলেট জেলা বাসিন্দা। ২ জন হবিগঞ্জের, অপরজন মৌলভীবাজারের।
এ নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭৭ জনে। তন্মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৬২২ জন মারা গেছেন। সুনামগঞ্জে ৫৫ জন, মৌলভীবাজারে ৬২ জন ও হবিগঞ্জে ৩৮ জনের মৃত্যু হয়েছে।
সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেটে ৭৫৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। ১ হাজার ৯৬৭ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ৩৮.৫৪ ভাগ।
এর মধ্যে সিলেট জেলায় ৪৬৫ জন শনাক্ত হয়েছেন। সুনামগঞ্জে ৫১ জন, মৌলভীবাজারে ১৯১ জন ও হবিগঞ্জে ৫১ জনকে শনাক্ত করা হয়েছে।
সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৪৪ হাজার ২১৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৭ হাজার ৫৮৫ জন আক্রান্ত হন। সুনামগঞ্জে ৫ হাজার ১১৩ জন, মৌলভীবাজারে ৬ হাজার ২২১ জন ও হবিগঞ্জে ৫ হাজার ৩০০ জন শনাক্ত হন।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, গেল চব্বিশ ঘন্টায় বিভাগে ২৭৫ জন করোনা রোগী সুস্থ হয়ে ওঠেছেন। তাদের নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা ৩২ হাজার ৫০১ জন।
তিনি জানান, বর্তমানে সিলেটজুড়ে ৪৭৩ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসাধীন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৬/আগষ্ট/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে