editor
প্রকাশিত: 5:26 PM, March 28, 2019
নিজস্ব প্রতিবেদক, বড়লেখা
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের গোদামবাজারে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে আহত আব্দুল করিম মারা গেছেন। গত রোববার (২৪ মার্চ) রাতে বড়লেখা হাসপাতালে সে মারা যায়। নিহত আব্দুল করিম যুবলীগ নেতা আব্দুর রহিমের ছোট ভাই। এ ঘটনায় আব্দুল করিমের বাবা বাদী হয়ে বুধবার (২৭ মার্চ) একটি হত্যা মামলা করেন। মামলায় বর্ণি জাতীয়তাবাদী ফোরামের উপদেষ্টা মঈন উদ্দিনকে ১ নম্বর আসামি, বর্ণি জাতীয়তাবাদী ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মুকিতকে ২ নম্বর আসামি, বর্ণি জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক আব্দুল আলিমকে (মত) ৩ নম্বর আসামি, বর্ণি জাতীয়তাবাদী ফোরামের সমাজসেবা সম্পাদক সুমন আহমদকে ৪ নম্বর আসামি ও বর্ণি জাতীয়তাবাদী ফোরামের সদস্য কাশেম আহমদকে ৫ নম্বর আসামি করে ১২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো ৬ জনকে আসামি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত সোমবার (২৫ মার্চ) বর্ণি জাতীয়তাবাদী ফোরাম স্থানীয় গোদামবাজার মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন উপলক্ষে রোববার (২৪ মার্চ) প্রস্তুতি চলছিল। অনুষ্ঠানের প্রধান অতিথির আমন্ত্রণ জানানো হয় মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরীকে। এ উপলক্ষে রোববার (২৪ মার্চ) দিবাগত রাতে বর্ণি জাতীয়তাবাদী ফোরামের ১০ থেকে ১২ জন কর্মী মঞ্চ প্রস্তুতিসহ অন্যান্য কার্যক্রম শুরু করে। এরই মধ্যে বর্ণি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এনাম উদ্দিন দলবল নিয়ে অনুষ্ঠানস্থলে যান। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। সংঘর্ষে যুবলীগ নেতা আব্দুর রহিমের ছোট ভাই আব্দুল করিমসহ বেশ কয়েকজন আহত হন। এরমধ্যে আব্দুল করিম গুরুতর আহত হন। ঐদিন রোববার (২৪ মার্চ) রাতে বড়লেখা হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আব্দুল করিম মারা যান। এ ঘটনায় আব্দুল করিমের বাবা বাদী হয়ে বুধবার (২৭ মার্চ) একটি হত্যা মামলা করেন। এ বিষয়ে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বুধবার (২৭ মার্চ) রাত সাড়ে ৭টায় বলেন, ‘সংঘর্ষে আহত ব্যক্তি মারা যাওয়ার ঘটনায় তার বাবা একটি হত্যা মামলা করেছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আসামিরা পলাতক হওয়ায় তাদের পাওয়া যাচ্ছে না। অভিযুক্তদের গ্রেপ্তার করতে ইতিমধ্যে নিয়মিত পুলিশ বাহিনীর অভিযানের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।’
3 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে
5 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও
5 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার
3 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,
8 তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতা সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় নিজ
8 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
7 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
3 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট